সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাপাহারে মাদ্রাসার নির্মাণাধীন স্থাপনা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পঠিত

মোঃ দেলোয়ার হোসেন শিমুল,
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া (শিয়ালমারী) মারকাজুল উলুম বালক-বালিকা কওমী মাদ্রাসার সদ্য স্থাপিত নির্মাণকাজ ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মারকাজুল উলুম বালক-বালিকা কওমী মাদ্রাসা প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ২৫ জুলাই রাত আনুমানিক দেড়টার দিকে একদল দুর্বৃত্ত মাদ্রাসাটির নির্মাণাধীন কাজ ভেঙে দেয়। এতে প্রতিষ্ঠানের নির্মাণকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে মাদ্রাসার পরিচালক মুফতি সেলিম আহমেদ, ক্যাশিয়ার শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল আউয়াল, অন্ধ হাফেজ হাইদার আলী, এলাকাবাসী আফজাল হোসেন, গোলজার আলী, মোখলেছুর রহমান, আব্দুর রহিম, ফজলুর রহমান, শফিকুল ইসলাম, মোতাজাহান, সারোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণকাজে এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সেজন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park