সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

গৌরবের ২৫ বছরে হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদ রজতজয়ন্তী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

গৌরব ও সাফল্যের ২৫ বছর পূর্তি উপলক্ষে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদের রজতজয়ন্তী উদযাপনকে সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে হাতিয়ার ওছখালী আম্বিয়া কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদের দীর্ঘ ২৫ বছরের পথচলা, সংগঠনের বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম, শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যৎ পরিকল্পনা এবং রজতজয়ন্তী উদযাপনকে বর্ণাঢ্য ও স্মরণীয় করে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, শিক্ষার প্রসার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দীর্ঘ ২৫ বছরের এই পথচলা সংগঠনের সদস্যদের ঐক্য, আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রতিফলন। ভবিষ্যতেও হাতিয়ার শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

রজতজয়ন্তী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ শাহাদাত হোসাইনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সহ-সভাপতি মোঃ ইব্রাহীম খলিল।
সভায় উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি মাওঃ তাওফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ও হাতিয়া দ্বীপ সরকারি কলেজের কম্পিউটার অপারেটর মোঃ নুরুল কবির, সাবেক সহ-সভাপতি ও হাতিয়া একাউন্টস অফিসের অডিটর মোঃ নজরুল ইসলাম শরীফ, সাবেক সহ-সভাপতি মোঃ নুর নবী, বর্তমান সভাপতি কারিমুল মাওলা সাইমুন, সৈকত সরকারি কলেজ শাখার নবনির্বাচিত সভাপতি ফায়েল উদ্দিন, সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন রবিন, সাবেক সহ-সভাপতি মাস্টার জাহের উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্যাহ রূপক লাবন, হাতিয়া মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ জামসেদ, এসএসডব্লিউ-এর সভাপতি ওমর ফারুক হিমেল, হাতিয়া মানবকল্যাণ ফোরামের প্রধান উপদেষ্টা ডাঃ জুবায়ের, আমাদের হাতিয়া’র সভাপতি আয়াত হোসেন জুয়েল, একতা ফাউন্ডেশনের সভাপতি এম. এ. রব, আলোক বর্তিকা মানবিক ইউনিটের সভাপতি মোঃ জুনায়েদ,হাতিয়া স্টুডেন্ট ফোরাম নোয়াখালীর সহ সভাপতি ফুয়াদ আল মামুন।
সাবেক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আরিফুল হক প্রাপ্ত এবং বিশিষ্ট সমাজকর্মী মোঃ জাফরসহ সংগঠনের সাবেক ও বর্তমান সদস্য, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

মতবিনিময় সভায় রজতজয়ন্তী অনুষ্ঠানকে সফল করতে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরা হয়। পাশাপাশি সংগঠনের ২৫ বছরের অর্জন, স্মৃতি ও কার্যক্রম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, আগামী দিনগুলোতে হাতিয়ার শিক্ষার্থীদের শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সামাজিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তারা হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদের গৌরবময় পথচলার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, “জীবন নদী পাড়ি দিতে নেইতো মরণের ভয়, ভয়কে মোরা জয়, করিবো আনবো নতুন সূর্যোদয়”—এই প্রত্যয়কে ধারণ করে হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদ দীর্ঘ ২৫ বছর ধরে শিক্ষার্থী ও মানুষের কল্যাণে কাজ করে আসছে। সংগঠনের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সাবেক ও বর্তমান সদস্যদের মিলন ও পারস্পরিক মতবিনিময়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park