বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

সুখে-দুঃখে পাতাড়ী ইউনিয়নের জনগণের পাশে থাকার অঙ্গীকার আব্দুল কাহার মাস্টারের

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ বার পঠিত

মোঃ দেলোয়ার হোসেন শিমুল,
নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নকে আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাহার মাস্টার।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাতাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদাতলা বাজারে গণসংযোগকালে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

আব্দুল কাহার মাস্টার বলেন, জনগণের সুখে-দুঃখে পাশে থেকে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা জানতে চান তিনি। দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন।

তিনি বলেন, একটি ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা এবং জনগণের অংশগ্রহণ। নির্বাচিত হলে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন খাতে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে।

গণসংযোগকালে তিনি ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা, মতামত ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park