বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

উল্লাপাড়ায় সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পঠিত

মোঃসুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

উল্লাপাড়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা ও সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সিরাজগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান

‎সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উল্লাপাড়া উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সভায় কৃষকদের স্বার্থে সার ও কৃষি উপকরণের সুষ্ঠু সরবরাহ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

‎মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম খান এমপি সার ডিলারদের উদ্দেশে বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার কোনো ডিলার অবৈধভাবে মজুদ করা যাবে না। সরকারি মূল্যের অতিরিক্ত দাম নেয়া যাবে না। সরাসরি কৃষকদের হাতে সার পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। মাঠ পর্যায়ে কৃষকদের কাছে সার বিতরণ সঠিকভাবে হচ্ছে কিনা তা তদারকির জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাদের ভূমিকা পালন করতে হবে।

‎তিনি আরও বলেন, কৃষকদের প্রয়োজনীয় সার ও কৃষি উপকরণ যথাসময়ে নিশ্চিত করতে হবে। কৃষির উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রায়হানুল ইসলামের সভাপতিত্বে ‎মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি উল্লাপাড়া পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাসিন বিন নুর, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো: রিপন হোসেনসহ বিএডিসি ও বিসিআইসি সার ডিলার, এবং কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park