মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে মাদক বিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ১৮ কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ গোপালগঞ্জ শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬

  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৭ বার পঠিত

এ.কে পলাশ
কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন ইয়াবা মামলার এবং তিনজন জিআর ও জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টা ৫ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের অনন্তপুর এলাকায় হরিমঙ্গল-ব্রাহ্মণপাড়া সড়কে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মো. জামাল হোসেন ওরফে কসাই জামাল (৩৬), ইকরামুল হক (২৬) ও মো. কাউসার (৩০)কে গ্রেপ্তার করা হয়।
এদিকে ১৫ সেপ্টেম্বর পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি সুজন পাল (২৩), জিআর সাজা পরোয়ানাভুক্ত মো. মনিরুল ইসলাম (৪৫) এবং মোসাঃ জাহানারা বেগম ওরফে মনোয়ারা বেগম ওরফে মনুকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park