মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় জেডি মদ এবং ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ রাজশাহীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: ঢাকায় প্রধান আসামি ড্যানি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪ কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার চান্দিনা উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ঢাকা থেকে গ্রেফতার দাউদকান্দিতে মাদক বিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ১৮ কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ গোপালগঞ্জ শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ৮৮৮ ইয়াবা ও ৫১ কেজি গাঁজা উদ্ধার। আটক-৭৫

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৩ বার পঠিত

এ.কে পলাশ
কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ হাজার ৮৮৮ পিস ইয়াবা ও ৫১ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ বিভিন্ন মামলায় মোট ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় জেলা পুলিশের সব থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে একযোগে ৫৬টি বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে ১৩ জন মাদক ব্যবসায়ী ও ৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বিভিন্ন মামলায় আরও ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় ৭৫ জনে।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১০ হাজার ৮৮৮ পিস ইয়াবা ও ৫১ কেজি গাঁজা। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিচারিক আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন বলেও জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ আরও জানায়, মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
[9/18, 6:55 PM] Press Md Polash Comilla: কুমিল্লা চকবাজার পুলিশ ফাড়ির অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদ উদ্বার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সদর অরণ্যপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে কোতয়ালী থানাধীন চকবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) তাপস চন্দ্র রায়ের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান খান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মেজবাহ উদ্দিনসহ পুলিশের সদস্যরা জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর এলাকার নুর আলী মিয়ার বাড়িতে রাজু নামের এক নারীর ঘরে অভিযান চালানো হয়। এ সময় ওই ঘর থেকে ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারী পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
চকবাজার পুলিশ ফাঁড়ির আইসি তাপস চন্দ্র রায় বলেন, মাদক ও অবৈধ পণ্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের সরবরাহ, সংরক্ষণ ও কেনাবেচার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, জব্দ করা মদ থানায় হস্তান্তর এবং সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park