মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় জেডি মদ এবং ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ রাজশাহীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: ঢাকায় প্রধান আসামি ড্যানি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪ কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার চান্দিনা উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ঢাকা থেকে গ্রেফতার দাউদকান্দিতে মাদক বিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ১৮

ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর ম’র’দে’হ উদ্ধার জি’জ্ঞা’সা’বাদের জন্য এমপি জিএম নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী থানায়

  • আপডেট সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ বার পঠিত

শাহেদ আহমেদ,

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এমপি জিএম নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে শেরেবাংলা নগর থানায় নেওয়া হয়েছে।
রোববার বিকেলে এমপি হোস্টেলের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটটি এমপি জিএম নজরুল ইসলামের নামে বরাদ্দকৃত সরকারি বাসভবন।
মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্যরা, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ফরেনসিক দল। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনার পারিপার্শ্বিকতা ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত বিশ্লেষণ করছে।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি বলেন, ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এমপি জিএম নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে শেরেবাংলা নগর থানায় নেওয়া হচ্ছে।
এদিকে মরদেহ উদ্ধারের পর ন্যাম ভবনের সংশ্লিষ্ট এলাকা ঘিরে নিরাপত্তাবেষ্টনী তৈরি করেছে পুলিশ। ভবনের সামনের অংশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে সীমিত করা হয়েছে।
তবে মরিয়ম খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঘটনাটি ঘিরে ন্যাম ভবন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park