বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মোঃ সোহেল রানা
রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর মোহনপুরে ৬৫ বছর বয়সী এক বিধবা নারীকে মারধরের অভিযোগ উঠেছে ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনসার আলী মীরের বিরুদ্ধে। আহত নুরজাহান বর্তমানে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।রাজশাহী বিভাগীয়

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের আতানারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নুরজাহান ওই গ্রামের মৃত আতাউর রহমানের স্ত্রী।

আহতের পরিবারের অভিযোগ, বাড়ির পাশের জমিতে গর্ত করে মাটি নেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী আনসার আলী মীর ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে নুরজাহানের বিরোধ হয়। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। এ সময় মাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর মেয়ে আফসানা জাহান রিনাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

আফসানা জাহান রিনা বলেন, তাঁদের জমিতে গর্ত করে মাটি নেওয়া হচ্ছিল। বিষয়টি নিয়ে তাঁর মা নুরজাহান নিষেধ করলে আনসার আলী মীর, তাঁর ভাই সিরাজুল ইসলাম ও স্ত্রী মোছা. লাবনী খাতুনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁর মাকে মারধর করা হয়।

তিনি অভিযোগ করেন, প্রথমে তাঁর মাকে স্যান্ডেল দিয়ে আঘাত করা হয়। পরে বাঁশ দিয়ে মারধর করা হয়। মাকে উদ্ধারের চেষ্টা করলে তাঁকেও বাঁশ দিয়ে মারধর করা হয়। এ ঘটনায় তিনি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা আনসার আলী মীর। তিনি বলেন, ‘এটা মেয়েদের মধ্যে ঝগড়ার ঘটনা। আমি একজন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী। আমি কি মেয়েমানুষের গায়ে হাত দিতে পারি?’

ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক বলেন, একজন নারী তাঁকে ফোন করে ঘটনাটি জানিয়েছেন। তবে ঘটনা যা-ই ঘটুক, ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। সভাপতি হিসেবে তিনি উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করবেন। দলীয় বিষয়ে উপজেলা বিএনপি সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যে-ই হোক, অপরাধের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park