বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত

ত্রিশাল প্রতিনিধি
ইকবাল হোসেন :

নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন ও প্রজ্ঞাপন জারির পর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আনন্দ র‍্যালি করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ র‍্যালিটি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় নবম জাতীয় বেতন স্কেল অনুমোদনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর আয়োজনে

আনন্দ র‍্যালি ও সংক্ষিপ্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কর্মচারী সমিতির সভাপতি নজরুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রাকিব, কর্মচারী ইউনিয়নের সভাপতি হারুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক সুমন মিয়া।

এ সময় পে-স্কেল আন্দোলনে আহত কর্মচারী হারুনুর রশিদ, রানা ও রোকনুজ্জামানকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের আন্দোলনে ভূমিকা ও ত্যাগের প্রতি সম্মান জানিয়ে আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ মন্ত্রিসভায় অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শীর্ষক প্রজ্ঞাপন জারি করেছে। নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park