
মোঃসুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আকবর আলী কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নতুন শিক্ষাজীবনের পথচলায় শিক্ষার্থীদের শুভকামনা জানান অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শিক্ষকরা।
কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আকবর আলী কলেজের প্রতিষ্ঠাতা ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী। অনুষ্ঠানে তাঁর সহধর্মিণী লায়ন মোমেনা আলীও উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর সোঃ মন্জুর মোরশেদ ভূঁইয়া ও প্রফেসর মোঃ ফরহাদ হোসেন। এছাড়া কলেজের শিক্ষক-শিক্ষিকা, নবীন ও পুরোনো শিক্ষার্থী এবং অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
পরে নবীন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবন সুন্দর ও সফল হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন কলেজের শিক্ষক-শিক্ষিকা ও উপস্থিত অতিথিরা।