
আরিফ বিল্লাহ।
পিরোজপুর।
পিরোজপুরের ভান্ডারিয়ায় অবৈধ মাদকদ্রব্য ২০০ পিচ ইয়াবা সহ ১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্হা(ডিবি)।২৫ সেপ্টেম্বর বিকাল আনুমানিক ৪ঃ০০টার সময়
ভান্ডারিয়া থানাধীন ১ নং ভিটাবাড়িয়া ইউনিয়নের সেনেরহাট বাজারের ব্রিজের উপর থেকে ২০০ পিস কথিত মাদক জাতীয় ইয়াবাসহ নাসির হাওলাদার (৪৫),
পিতা- মৃত আনসার হাওলাদার,
গ্রাম- দক্ষিণ তারাবুনিয়া, ওয়ার্ড নং ৯
থানা- রাজাপুর
জেলা ঝালকাঠিকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হা (ডিবি) প্রতিনিধি মশিউর রহমান।তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতেে আমরা জানতে পারি ভান্ডারিয়া থানাধীন১ নং ভিটাবাড়িয়া ইউনিয়নের সেনের বাজারে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বেচাকেনা চলছে।এসআই মোস্তফা শওকত এবং এসআই শহিদুল ইসলাম সহ ডিবির একটি চৌকশ টিম নাসির হাওলাদার নামের এক মাদক ব্যাবসায়ীকে ২০০ পিচ ইয়াবা সহ আটক
করতে সক্ষম হয়।আটক মাদক ব্যাবসায়ীকে মাদকদ্রব্য নিয়নন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।