মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ত্রিশালে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিক্ষার মানোন্নয়নে সরকারি আকবর আলী কলেজে প্রতিষ্ঠাতা এম আকবর আলীর সঙ্গে শিক্ষকদের মতবিনিময় ভাঙ্গুড়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানের যোগদান নিয়ামতপুরে CLIMB শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ কর্মশালা নিয়ামতপুরে জমি বি’রো’ধে প্রতি’প’ক্ষের হা’ম’লায় স্বামী-স্ত্রী আ’হ’ত কুমিল্লায় একদিনে ৫৪ অ’ভি’যা’নে ১৩০ গ্রে’প্তা’র ১৮ কেজি গাঁ’জা ও ৪৪৩ পিস ই’য়া’বা উ’দ্ধা’র ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, যাচাই-বাছাইয়ে মির্জা ফখরুলের ভাইসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার “ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস” গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯ বিভাগে নিয়োগ, ৪৪,০০০ বেতন স্কেলে নিয়োগ পাবেন ১৯ জন শিক্ষক গোপালগঞ্জ টুংঙ্গীপাড়ায় মা’দ’ক সেবনের দা’য়ে দুই যুবকের কা’রা’দ’ণ্ড

কুমিল্লায় শ’হী’দ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদ প্রদান, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির,কুমিল্লা।।

“সৃজনশীল সুপ্ত প্রতিভার বিকাশে সুনিপুণ সোপান ” এই আহবানে এবং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক মহতী প্রয়াসে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সনদ প্রদান, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

২৬ সেপ্টেম্বর (শনিবার ) শহীদ হালিম- লিয়াকত স্মৃতি সংসদ, কুমিল্লা মহানগর জোনের উদ্যোগ কুমিল্লা টাউন হল মুক্তিযুদ্ধ কর্ণারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়, কুমিল্লার অধ্যক্ষ মুহাম্মদ শরিফুল ইসলাম ।প্রধান মেহমান ছিলেন, ধ্রুবতারা হজ্জ্ব কাফেলার চেয়ারম্যান, আলহাজ্ব এ. টি.এম তৈয়ব উল্লাহ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ গোলাম মোস্তফা শাহ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, শহীদ-হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি কেন্দ্রীয় পরিচালনা বোর্ডের সচিব অধ্যক্ষ সৈয়্যদ মুহাম্মদ গোলাম কিবরিয়া।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা কবি নজরুল কলেজের অধ্যক্ষ মো: মাছুম বিল্লাহ মিয়াজী, সাংবাদিক ও কলামিষ্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, ইসলামীয়া আলিয়া কামিল মাদাসার সহকারী অধ্যাপক মাওলানা মো: রফিকুল ইসলাম আনসারী, আরবী শিক্ষক মাওলানা হাফেজ মো: আমিনুল ইসলাম আকবরী, মাওলানা মো: জসিম উদ্দিন ওয়াহেদী, মাওলানা মো: কবির হোসেন, মাওলানা মো: মাসুদ আলম পাটোয়ারী, মাওলানা মুফতি মো: আবদ্দুল কুদ্দুছ, মাওলানা মো : মিজানুর রহমান ও হাফেজ মাওলানা আবু ইউসুফ।
বিশেষ বক্তা ছিলেন, কেন্দ্রীয় পরীক্ষা পরিচালনা কমিটির নির্বাহী পরিচালক মাওলানা মুহাদ্দেস মো: জাহাঙ্গীর আলম।

যুবনেতা মাওলানা মো: আবদুল হান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এ কে এম শফিউল আলম রানাসহ বিভিন্ন শিক্ষানুরাগী, সমাজসেবক, সাংবাদিকবৃন্দ এবং অন্যন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শহীদ হালিম- লিয়াকত স্মৃতি সংসদ, কুমিল্লা মহানগর জোনের সভাপতি মো: আলাউদ্দিন আলাল।

অনুষ্ঠানে ১১০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ট্যালেন্টপুল, এ-গ্রেড ও সাধারণ গ্রেড তিনটি স্তরে বৃত্তি সনদ, ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়, যা তাদের আগামীর পথচলায় অনুপ্রেরণা জোগাবে। শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন করা এবং তাদের মনোবল বৃদ্ধি করাই এই আয়োজনের মূল লক্ষ্য ছিল বলে আয়োজক কমিটি জানান।

বক্তারা বলেন, “সঠিক শিক্ষা ও মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে হবে। এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব তৈরি করবে ।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই অনবদ্য প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে নিরলস কাজ করে যাওয়ার আহব্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে, শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে এবং আগত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park