মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ত্রিশালে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিক্ষার মানোন্নয়নে সরকারি আকবর আলী কলেজে প্রতিষ্ঠাতা এম আকবর আলীর সঙ্গে শিক্ষকদের মতবিনিময় ভাঙ্গুড়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানের যোগদান নিয়ামতপুরে CLIMB শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ কর্মশালা নিয়ামতপুরে জমি বি’রো’ধে প্রতি’প’ক্ষের হা’ম’লায় স্বামী-স্ত্রী আ’হ’ত কুমিল্লায় একদিনে ৫৪ অ’ভি’যা’নে ১৩০ গ্রে’প্তা’র ১৮ কেজি গাঁ’জা ও ৪৪৩ পিস ই’য়া’বা উ’দ্ধা’র ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, যাচাই-বাছাইয়ে মির্জা ফখরুলের ভাইসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার “ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস” গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯ বিভাগে নিয়োগ, ৪৪,০০০ বেতন স্কেলে নিয়োগ পাবেন ১৯ জন শিক্ষক গোপালগঞ্জ টুংঙ্গীপাড়ায় মা’দ’ক সেবনের দা’য়ে দুই যুবকের কা’রা’দ’ণ্ড

রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ

  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ, নওগাঁঃ

সাহসিকতা, পেশাদারিত্ব, দায়িত্ব পালনে বিশেষ অবদান এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ পেয়েছেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি, পদক প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, সেবা ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের এ পদক দেওয়া হচ্ছে। এ বছর মোট ৯২ জন পুলিশ সদস্যকে চারটি ক্যাটাগরিতে পদকের জন্য চূড়ান্ত করা হয়। এর মধ্যে পিপিএম-সেবা পদকের জন্য নির্বাচিত হয়েছেন ৪৪ জন। তাঁদের মধ্যে রয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।
পদকপ্রাপ্তির এ স্বীকৃতিকে তাঁর পেশাগত নিষ্ঠা, দায়িত্ববোধ ও জনসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ অর্জন রাজশাহী রেঞ্জ পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যেও গৌরব ও উৎসাহ সৃষ্টি করেছে।
উল্লেখ্য, ডিআইজি মো. আশিক সাঈদ বর্তমানে রাজশাহী রেঞ্জের নেতৃত্বে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক বিভিন্ন পুলিশি কার্যক্রম ও পেশাগত কর্মসূচিতে তাঁকে রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park