
মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা উপজেলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বগির বলেশ্বর নদীর তীরে কুমির গরুকে কামড় দিয়ে নদীতে নিয়ে যাওয়ার সময় জেলেদের প্রতিরোধের কারনে ব্যর্থ হয়। এই ঘটনা ঘটেছে ২৮ সেপ্টেম্বর সোমবার দুপুর ১ টা ৩৫ মিনিটের সময় শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালি ইউনিয়নের বগীর বলেশ্বর নদীতে। জেলে ও স্থানীয়রা কুমিরটিকে নদী ও সুন্দরবনের পাঠানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করলেও কুমিরটি সাহসিকতার সাথে সেখানে অবস্থান করে। পরে জেলে ও স্থানীয়রা নদীতে নেমে মাছের ট্রলারে করে ধাওয়া দিলেও কুমিরটি নদীর মধ্যে চলে যায়। কুমিরের কামড়ে ডালিম হাওলাদারের গরুকে মারাত্মকভাবে আহত করে। কুমিরটি এখনো বগির নদীতে দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এখন পর্যন্ত বন বিভাগের বন কর্মকর্তা সহ কোন সদস্যকে দেখা যায়নি। প্রত্যক্ষদর্শী বগিতে বসবাসকারী ফুয়াদ বলেন এর আগেও কুমিরটি কিছুদিন আগে এসেছে। তাড়িয়ে দেওয়া হলেও কুমিরটি এখন সেই জায়গায় অবস্থান করছে