
মোঃ আরাফাত হোসেন
ডাঃ মোঃ মোহাম্মদ ইব্রাহিম স্বর্ণপদক পেলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সাবেক উপাচার্য অধ্যাপক ডাঃ এম এইচ খান (মরণোত্তর)। রাজধানীর বারডেম হাসপাতালে, বাংলাদেশ ডায়বেটিক সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে, অধ্যাপক ডাঃ এম এইচ খান এর ছেলে প্রকৌশলী মোজাদ্দেদ হোসেন খান এর হাতে স্বর্ণপদক তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
স্বর্ণপদক তুলে দেওয়ার মুহুর্তে, ডাঃ মোহম্মদ ইব্রাহিম এবং মরণোত্তর স্বর্ণপদকপ্রাপ্ত অধ্যাপক এম এইচ খান এর কর্মজীবন ও মানবতার সেবায় অবদানের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মানুষের সেবায় নিজেকে সর্ব সময় নিয়োজিত রেখেছিলেন, ডাঃ মোহাম্মদ ইব্রাহিম। তিনি তার সততা, নিষ্ঠা ও মানবিকতায় এক অনন্য মানুষ।
বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষায় শিক্ষার্থীদের মাঝে ডাঃ মোহম্মদ ইব্রাহিম একজন উদাহরণ। চিকিৎসকরা উনার মতো মানবিক হয়ে কাজ করলে, দেশের স্বাস্থ্যখাতে গুণগত উন্নতি সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডায়বেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, আরো উপস্থিত ছিলেন, বারডেম বোর্ড অব অ্যাডভাইজারস এর চেয়ারম্যান আব্দুল মুয়িদ চৌধুরী ও বারডেম হাসপাতালের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মোঃ নাছির উদ্দীন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বারডেম হাসপাতাল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোঃ মোর্শেদ উদ্দিন আকন্দ এবং স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ডা. মোঃ আনোয়ারুল ইসলাম।