মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ত্রিশালে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিক্ষার মানোন্নয়নে সরকারি আকবর আলী কলেজে প্রতিষ্ঠাতা এম আকবর আলীর সঙ্গে শিক্ষকদের মতবিনিময় ভাঙ্গুড়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানের যোগদান নিয়ামতপুরে CLIMB শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ কর্মশালা নিয়ামতপুরে জমি বি’রো’ধে প্রতি’প’ক্ষের হা’ম’লায় স্বামী-স্ত্রী আ’হ’ত কুমিল্লায় একদিনে ৫৪ অ’ভি’যা’নে ১৩০ গ্রে’প্তা’র ১৮ কেজি গাঁ’জা ও ৪৪৩ পিস ই’য়া’বা উ’দ্ধা’র ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, যাচাই-বাছাইয়ে মির্জা ফখরুলের ভাইসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার “ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস” গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯ বিভাগে নিয়োগ, ৪৪,০০০ বেতন স্কেলে নিয়োগ পাবেন ১৯ জন শিক্ষক গোপালগঞ্জ টুংঙ্গীপাড়ায় মা’দ’ক সেবনের দা’য়ে দুই যুবকের কা’রা’দ’ণ্ড

নিয়ামতপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে অবৈধ ও অনিবন্ধিত সংবাদমাধ্যম, ভূঁইফোড় সংগঠনের নামে অপ-সাংবাদিকতা, মিথ্যা প্রচারণা এবং সাংবাদিকতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নিয়ামতপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব ও নিয়ামতপুর প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিয়ামতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহ-সভাপতি আলমগীর কবির, সদস্য শাহেন শাহ, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাজাহান সাজু, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন শেখ এবং নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আজিজুল হক।

বক্তারা বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, অনিবন্ধিত গণমাধ্যমের নামে কার্যক্রম পরিচালনা এবং চাঁদাবাজির মতো কর্মকাণ্ডের কারণে প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, অর্থবিষয়ক সম্পাদক শাহ জামাল, দপ্তর সম্পাদক শাকিল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইমরান ইসলাম, সদস্য মেহেদী হাসান ও আব্দুল্লাহ আল মামুন; নিয়ামতপুর প্রেসক্লাবের সহ-সম্পাদক তৌবুর রহমান, সদস্য রকিবুল হাসান, জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও সংগঠনের সদস্যরা।

মানববন্ধন থেকে অপ-সাংবাদিকতা, মিথ্যা প্রচারণা এবং সাংবাদিকতার পরিচয়ে চাঁদাবাজির বিরুদ্ধে সম্মিলিতভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park