
আরিফ বিল্লাহ।
নেছারাবাদ(পিরোজপুর) প্রতিনিধি।
মুখে সুন্নতী দাড়ি আর গায়ে লম্বা পান্জাবী খুবই নরম স্বভাবের উপজেলার ইন্দেরহাট বন্দরের লন্ড্রি ব্যাবসায়ী মোঃ মিন্টু।লেবাসের আড়ালে তার রয়েছে এক ভয়ন্কর চেহারা।দীর্ঘ দিন ধরে মিন্টু লন্ড্রি ব্যাবসার আড়ালে ইয়াবা বেচা কেনা করে আসছিলেন।আবাল বৃদ্ধা বনিতা স্কুল কলেজে পড়ুয়া ছেলে মেয়ে সহ শিশুদের কাছে পর্যন্ত অবাধে মরননেশা ইয়াবা পৌছে দেয়ার কারনে বিপদগামী মানুষের কাছে তার রয়েছে ব্যাপক সুখ্যাতি।অলৌকিক কারনে তিনি থাকতেন ধরাছোয়ার বাইরে।কিন্তু শেষ রক্ষা হলোনা।পিরোজপুর জেলা পুলিশ সুপার, মুহাম্মদ তালেবুর রহমান, (পিপিএম-সেবা), সার্বিক দিকনির্দেশনা মোতাবেক ও ওসি (ডিবি) জনাব হোসেন আল মাহাবুবের তত্ত্বাবধানে ইন্সপেক্টর মোঃ মোস্তফা হাবিউল্লা পিপিএম এর নেতৃত্বে এসআই মোঃ সহিদুল ইসলাম ও এএসআই আল মোসারেফ সহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) একটি চৌকস টিম সোমবার ২৮/০৯/২০২৬ খ্রি. সন্ধা আনমানিক৬ঃ৩০ ঘটিকায়, বিশেষ অভিযান পরিচালনাকালে মোঃ মিন্টু সুতার ওরফে লন্ড্রি মিন্টু, পিতা : মৃত আব্দুর রহমানকে নেছারাবাদ থানাধীন ২ নং ওয়ার্ড জৈনিক উজ্জ্বল হোসেনের ৩য় তলা বসত ভবনের সামনে পাকা রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় ৫০ (পঞ্চ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার
করা হয়।সুচতুর এই ইয়াবা ব্যাবসায়ি মিন্টু কে গ্রেফতার করায় পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হা কে সাদুবাদ জানায় উপজেলার ভিবিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মিন্টুর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তা মোঃ মশিউর রহমান।মিন্টুর গ্রেফতারে নেছারাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের মাদকের
বিরুদ্ধে কর্মতৎপরতা আরও বেগবান এবং তরান্বিত করবে বলে দাবী করেন সুশীল সমাজ।