শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন সড়কের কাজে দুর্নীতি বালুর বদলে মাটি, হাতেনাতে ধরা এমপি’র হাতে সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন নেছারাবাদে জরুরবাড়ি সংলগ্ন খালে শুক্রবার বসছে মিনি নৌকা বাইচের আসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

চার হাজার পিস মাদকদ্রব্য(ইয়াবা) সহ ঢাকা(উত্তর) ডিবির হাতে আটক ১

  • আপডেট সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৮১ বার পঠিত

আরিফ বিল্লাহ

চার হাজার পিস অবৈধ মাদকদ্রব্য(ইয়াবা) সহ শীর্ষ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা সংস্হা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।

গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৪,০০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ডিবি।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গুরুত্বপূর্ণ এই সাফল্য অর্জন করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)।

ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে অদ্য ০২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ রাত ০১:০৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন জোরপুল এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ রায়হান ইসলাম (২৮)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ৪০০ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১২,০০,০০০/- (বারো লক্ষ) টাকা।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে ০১টি মাদক মামলা রয়েছে।

ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park