শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন সড়কের কাজে দুর্নীতি বালুর বদলে মাটি, হাতেনাতে ধরা এমপি’র হাতে সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন নেছারাবাদে জরুরবাড়ি সংলগ্ন খালে শুক্রবার বসছে মিনি নৌকা বাইচের আসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কুমিল্লা ব্রাহ্মণপাড়া শশীদলে ১৬ বোতল স্কাফ সিরাপসহ নারী গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

এ.কে পলাশ
কুমিল্লা প্রতিনিধি:।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার অনন্তপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ বোতল স্কাফ সিরাপসহ তানজিনা বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের অনন্তপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি তানজিনা বেগম (৪০) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বালিউরা গ্রামের বাসিন্দা। তিনি আলম খানের স্ত্রী।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের অনন্তপুর পশ্চিমপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় মোখলেছের পানির ডিপের পাশের পাকা সড়ক থেকে ১৬ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সময় তানজিনা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার সততা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তার নারীকে শনিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park