
মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিম
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৪ নম্বর বড়পাঙ্গাসী ইউনিয়নের মোহনপুর থেকে উধুনিয়া সড়কের দুই পাশের ঝুঁকিপূর্ণ জঙ্গল পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে ইউনিয়ন পরিষদ। এতে এলাকাবাসী ও সাধারণ মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।
বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক ও উল্লাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াসমিনের নির্দেশনা ও উপস্থিতিতে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের সচিব সহ ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা সম্মিলিতভাবে পরিশ্রম করে সড়কের দুই পাশের ঝুঁকিপূর্ণ জঙ্গল পরিষ্কারের কাজ সম্পন্ন করেন।
স্থানীয়দের মতে, সড়কের দুই পাশে জঙ্গল থাকায় চলাচলে নানা ধরনের অসুবিধা ও ঝুঁকি তৈরি হতো। জঙ্গল পরিষ্কারের ফলে পথচারী ও যানবাহন চলাচলে সুবিধা হবে এবং সড়কটি আরও নিরাপদ হয়ে উঠবে।
এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকলে এলাকার সার্বিক পরিবেশ ও জনসাধারণের চলাচলের নিরাপত্তা আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।