শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন সড়কের কাজে দুর্নীতি বালুর বদলে মাটি, হাতেনাতে ধরা এমপি’র হাতে সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন নেছারাবাদে জরুরবাড়ি সংলগ্ন খালে শুক্রবার বসছে মিনি নৌকা বাইচের আসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

লালপুরে গলায় ফাঁস দিয়ে ১১ মাসের সন্তানের জননীর মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

মাহাবুর রহমান
লালপুর প্রতিনিধি:

নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে মিশু খাতুন (২০) নামে ১১ মাসের এক সন্তানের জননীর মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর মালিথাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিশু খাতুন ওই গ্রামের মো. স্বাধীন আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টার দিকে পারিবারিক কলহের জেরে মিশু খাতুন নিজ বসতঘরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করেন। পরে তাকে বাঁচানোর চেষ্টা করা হয় এবং মাথায় পানি দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তিনি মারা যান।

খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

লালপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park