শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন সড়কের কাজে দুর্নীতি বালুর বদলে মাটি, হাতেনাতে ধরা এমপি’র হাতে সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন নেছারাবাদে জরুরবাড়ি সংলগ্ন খালে শুক্রবার বসছে মিনি নৌকা বাইচের আসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

শরণখোলায় কুমিরের আতঙ্কে বন বিভাগের মাইকিং করে জনসাধারণকে সতর্ক করছে

  • আপডেট সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৬৪ বার পঠিত

মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা প্রতিনিধিঃ

বলেশ্বর নদীতে কুমিরের আক্রমণ থেকে বগীসহ নদীর পাড়ের মানুষের জানমাল রক্ষায় মাইকিং করে সতর্ক করছে বন বিভাগের শরণখোলা রেঞ্জের বগি ফরেস্ট স্টেশন। বগি বলেশ্বর নদীতে বেশ কয়েকদিন ধরে বিশাল আকারের কুমির অবস্থান করছে। যার কারনে নদীতে মাছ ধরে জীবন জীবিকা চালানো সহ ঘুরতে আসা পর্যটকরা কুমিরের আক্রমণের শিকার না হয় এজন্য বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ৪ নং সাতক্ষী ইউনিয়নের বগী ফরেস্ট স্টেশনের ষ্টেশন কর্মকর্তা বনরক্ষীসহ এলাকাবাসীকে সাথে নিয়ে মাইকিং করেন। ৭ নং বগি ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি শহীদ কেশিয়ার বলেন বগি বন্দরের বলেশ্বর নদীতে বেশ কয়েকদিন ধরে বিশাল আকারের কুমির ঘোরাফেরা করছে। কুমিরের আতঙ্কে কেউ নদীতে নামছে না। তাই বন বিভাগ মাইকিং করে জন সচেতনতা করছে এটি ভালো উদ্যোগ। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের বগি ফরেস্ট স্টেশনের স্টেশন অফিসার ডেপুটি রেঞ্জার কাজী তামিল রসুল বলেন বগি বলেশ্বর নদী সুন্দরবন সংলগ্ন হওয়ায় কুমির খাবারের সন্ধানে এসেছে। তাই মানুষের জানমাল রক্ষায় মাইকিং করে সচেতন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park