শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন সড়কের কাজে দুর্নীতি বালুর বদলে মাটি, হাতেনাতে ধরা এমপি’র হাতে সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন নেছারাবাদে জরুরবাড়ি সংলগ্ন খালে শুক্রবার বসছে মিনি নৌকা বাইচের আসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

তুরাগে অসুস্থ পরিবারের পাশে চিকিৎসার হাত বাড়িয়ে দিলেন আব্দুল আলী

  • আপডেট সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৫৩ বার পঠিত

এস,এম, সাঈদ হোসেন রিপন:

রাজধানীর তুরাগে অসুস্থ ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে চিকিৎসার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপির আহ্বায়ক সদস্য ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আলী। রবিবার সকালে তুরাগের ৫৩ নম্বর ওয়ার্ডের পুরান কালিয়া এলাকায় অসুস্থ জহুরা বানুর পরিবারের খোঁজখবর নিতে যান আব্দুল আলী। দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন জহুরা বানু। আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা ও অপারেশন করাতে পরিবারটি চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে বলে জানা যায়। অসুস্থ জহুরা বানুর শারীরিক অবস্থা ও পরিবারের আর্থিক সংকটের কথা জানতে পেরে আব্দুল আলী তার সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় তিনি জহুরা বানুকে আশ্বস্ত করে বলেন, “আপনি কোনো টেনশন করবেন না। আমি আপনার পাশে আছি। অপারেশনের সময় আমাকে জানাবেন, আমি সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। আব্দুল আলী বলেন, “আমি ৫৩ নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা। এলাকার অসহায় ও দরিদ্র মানুষের যেকোনো দুঃখ-দুর্দশার কথা শুনলে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমি নেতা হওয়ার জন্য রাজনীতি করি না। আমি কাউন্সিলর হই বা না হই, যতদিন বেঁচে থাকব, ততদিন ৫৩ নম্বর ওয়ার্ডের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করব। মানুষের সেবা করাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, “গতকাল আমি আরও তিনটি অসুস্থ পরিবারের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছি। আজ জহুরা বানুকেও চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেছি। এ ধরনের মানবিক কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। ৫৩ নম্বর ওয়ার্ডে যেসব অসুস্থ মানুষ অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না, আমি তাদের পাশে আছি। আমার সামর্থ্য অনুযায়ী তাদের চিকিৎসার ব্যবস্থা করতে সহযোগিতা করার চেষ্টা করব।” সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দল-মত ও পরিচয়ের ঊর্ধ্বে উঠে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবান মানুষদের এগিয়ে এসে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। ৫৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে আব্দুল আলী এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে বিভিন্নভাবে দাঁড়িয়ে আসছেন। শাড়ি লুঙ্গি বিতরণ, বৃক্ষরোপণ, চিকিৎসা সহায়তা, আর্থিক সহযোগিতা, খেলাধুলার আয়োজন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া কার্যক্রমে উৎসাহিত করা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাকে সম্পৃক্ত থাকতে দেখা গেছে বলে স্থানীয়রা জানান। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, অসহায় মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আব্দুল আলীর সম্পৃক্ততা রয়েছে। তাদের মতে, তার মতো একজন ব্যক্তি জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের দুঃখ-কষ্ট কিছুটা হলেও লাঘব হতে পারে। পাশাপাশি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডেও ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা করেন তারা। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আব্দুল আলী বলেন, “আমাদের প্রত্যেকের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। দল-মত ও পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিপদে থাকা মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা অসুস্থ জহুরা বানুর পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park