শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন সড়কের কাজে দুর্নীতি বালুর বদলে মাটি, হাতেনাতে ধরা এমপি’র হাতে সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন নেছারাবাদে জরুরবাড়ি সংলগ্ন খালে শুক্রবার বসছে মিনি নৌকা বাইচের আসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আত্রাইয়ে পুলিশের পৃথক অভিযান: গাঁজা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

মোঃ দেলোয়ার হোসেন শিমুল,
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় আত্রাই থানা পুলিশের একটি দল প্রতিসর এলাকায় অভিযান পরিচালনা করে মোছা. মিথিলা খাতুন (১৯) নামে এক নারীকে গ্রেপ্তার করে। তিনি প্রতিসর গ্রামের মো. খোরশেদ আলমের স্ত্রী। অভিযানকালে তার হেফাজত থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে, পুলিশের আরেকটি পৃথক অভিযানে উপজেলার বান্দাইখাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মো. মাসুদ রানা (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মানিকুল্লার ছেলে। এ সময় তার হেফাজত থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের এমন ধারাবাহিক মাদকবিরোধী অভিযানকে স্থানীয় সচেতন মহল ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করা জরুরি।
মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকের কারণে একটি পরিবার যেমন ধ্বংসের দিকে চলে যেতে পারে, তেমনি এর প্রভাব সমাজের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরও পড়ে। তাই মাদকের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
আত্রাই থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park