শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন সড়কের কাজে দুর্নীতি বালুর বদলে মাটি, হাতেনাতে ধরা এমপি’র হাতে সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন নেছারাবাদে জরুরবাড়ি সংলগ্ন খালে শুক্রবার বসছে মিনি নৌকা বাইচের আসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) কেন্দ্রীয় নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে

  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৫৮ বার পঠিত

আবুল হাসনাত রাসেল

জাতীয় সাংবাদিক সংস্থার (জেএসএস) কেন্দ্রীয় নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। উদ্ভোধনী অনুষ্ঠানে সংস্থাটির নবনির্বাচিত মহাসচিব ঈসিতা হাসানকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টন, দার-উস সালাম আর্কেড ভবনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে নতুন কার্যালয়ের উদ্বোধন ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকীর সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় এবং সংগঠনের অর্থ সম্পাদক মুফতি শেখ আজিমুউদ্দিন সাহেবের কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত মহাসচিব ঈসিতা হাসানকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেন কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ্যাড. মোঃ আলতাফ হোসেন, রেজাউল হাবিব রেজা, লায়ন এবিএম সোবহান হাওলাদার, সৈয়দ ওমর ফারুক, মোঃ খাইরুল ইসলাম যুগ্ম মহাসচিব মোঃ রাকিব উদ্দিন রানা, লায়ন সাব্বির আহমেদ হাজরা । অর্থ সম্পাদক মুফতি শেখ আজিমুউদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ ইসলাম, দপ্তর সম্পাদক ইমারত হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কে এম সুজন,মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ গোলাম রব্বানী, প্রাণ দুর্যোগ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম আলম, সহ ত্রাণ দুর্যোগ ও পূর্ণবাসন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সিকদার, চিকিৎসা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল বাশার, নির্বাহী সদস্য ইয়াসিন মোঃ তুহিন, ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, ঢাকা বিভাগীয় সহ-সভাপতি মোছাম্মৎ ফাতেমা আক্তার, নরসিংদী জেলা সিনিয়র সহ সভাপতি আব্দুল হান্নান মানিক, বাঞ্ছারামপুর উপজেলা সভাপতি মোল্লা নাসির উদ্দিন, শিবপুর উপজেলা যুগ্ন সাধারন সম্পাদক ফাতেমা ইসলাম সাথী, দপ্তর সম্পাদক আবুল হাসনাত রাসেল এবং ঢাকা বিভাগীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন বিভাগ থেকে আগত জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশ নেন।

নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সংস্থার চেয়ারম্যান সকল নেতৃবৃন্দদের সাথে নিয়ে ফিতা কেটে নতুন অফিস উদ্বোধন করেন। সকল নেতৃবৃন্দদের কে একসাথে ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে বলে মত প্রকাশ করেন উপস্থিত সদস্যরা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকল সাংবাদিকদের আহ্বান জানিয়ে অনুষ্ঠানের ইতি ঘটে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park