শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন সড়কের কাজে দুর্নীতি বালুর বদলে মাটি, হাতেনাতে ধরা এমপি’র হাতে সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন নেছারাবাদে জরুরবাড়ি সংলগ্ন খালে শুক্রবার বসছে মিনি নৌকা বাইচের আসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেপ্তার, একজনের কারাদণ্ড

  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৫৮ বার পঠিত

এ.কে পলাশ
কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে চুরি মামলার তদন্তে পাওয়া এক আসামি, জিআর পরোয়ানাভুক্ত তিন আসামি ও মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সুত্রে জানা যায়, ব্রাক্ষনপাড়া থানার এসআই মাহতাব হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে চুরি মামলায় তদন্তে পাওয়া পলাতক আসামি বাদশা মিয়া (২৪)কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় দায়ের করা একটি চুরি মামলায় (ধারা ৪৫৭/৩৮০) গ্রেপ্তারি পরোয়ানা ও তদন্তে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।
অন্যদিকে এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি এমরানকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া এএসআই রতন কুমার মল্লিকের নেতৃত্বে তোফায়েল আহমেদ রবিন এবং এএসআই মো. নাছির উদ্দিনের নেতৃত্বে মো. জুয়েল মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তিনজনই ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এ ছাড়া এএসআই রতন কুমার মল্লিকের অভিযানে মাদক সেবনের অপরাধে মো. মঈন উদ্দীন (৩৯)কে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সংশ্লিষ্ট মামলার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। আর মোবাইল কোর্টে দণ্ডিত ব্যক্তিকে দেওয়া সাজা অনুযায়ী কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park