শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন সড়কের কাজে দুর্নীতি বালুর বদলে মাটি, হাতেনাতে ধরা এমপি’র হাতে সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন নেছারাবাদে জরুরবাড়ি সংলগ্ন খালে শুক্রবার বসছে মিনি নৌকা বাইচের আসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

শরণখোলায় জোর করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৫৬ বার পঠিত

মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা প্রতিনিধি

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় পূর্বপুরুষের জমি জোর করে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ৭ নং উত্তর তাফালবাড়ি ওয়ার্ডের আবুল হাসান হাওলাদার (৬৫) বলেন আমি ও আমার বংশের পূর্বপুরুষ বাপ দাদার প্রায় ১৯ একর জমি বৈধ দলিলের মাধ্যমে ভোগ দখল করছি। কিন্তু গত আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের ক্ষমতা অপব্যবহার করে মৃতঃ কাদের সরদারের ছেলে বাদল সরদার (৪৫), মৃতঃ আয়ুব আলীর ছেলে জব্বার সরদার (৪৭), মৃতঃ আব্দুল হক খলিফার ছেলে মোঃ লুৎফর খলিফা (৫০) মৃতঃ আব্দুল হক খলিফার ছেলে গফফার খলিফা সহ আরো অনেকে ভুয়া দলিল সহ কাগজ তৈরি করে জমি দখলে নেওয়া চেষ্টা করে। আবুল হাসান হাওলাদার ও তার ছেলে মোঃ রেজাউল কবির (৩৮) কবির বলেন আমরা বিএনপি করার কারণে বিগত আওয়ামী লীগ সরকার আমলে ক্ষমতা অপব্যবহার করে আমাদের জমি দখলে নেওয়ার চেষ্টা করে। কিন্তু আমরা আইনের মাধ্যমে ন্যায় বিচার পাওয়ার জন্য বিজ্ঞ আদালতে দেওয়ানি মামলা দায়ের করি। সেই মামলা এখনো চলমান। বিজ্ঞ আদালতের রায় না দেওয়া পর্যন্ত তারা আমাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। এই বিষয়ে ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাফর বেপারি ও সাধারণ সম্পাদক মাছুম মীর বলেন আবুল হাসান হাওলাদার ও তার ছেলে মোঃ রেজাউল কবির বিএনপি করার কারণে আওয়ামী লীগ সরকারের আমলে অন্যায় ভাবে জমি দখলের চেষ্টা করেছে এরা। যেহেতু আবুল হাসান হাওলাদার ন্যায় বিচার পাওয়ার জন্য বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছে। মামলার রায় না হওয়া পর্যন্ত এই জমি অন্যায় ভাবে দখলে নেওয়া যাবে না কিন্তু এরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। অভিযোগের বিষয়ে জব্বর সরদার, গফফার খলিফা, লুৎফার খলিফা এদের কাছে জানতে চাইলে বলেন আবুল হাসান হাওলাদারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা আবুল হাসান হাওলাদারের গোষ্ঠীর বাপ চাচাদের কাছ থেকে জমি কিনেছি। আমরা তাদেরকে কোন প্রকার হয় ভীতি দেখাইনি। আমরা বলেছি কাগজপত্র নিয়ে বসেন কাগজপত্র অনুযায়ী জমি যে পাবে সে নেবে। কিন্তু তিনি স্থানীয়ভাবে না বসে বিজ্ঞ আদালতে দেওয়ানি মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park