শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন সড়কের কাজে দুর্নীতি বালুর বদলে মাটি, হাতেনাতে ধরা এমপি’র হাতে সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন নেছারাবাদে জরুরবাড়ি সংলগ্ন খালে শুক্রবার বসছে মিনি নৌকা বাইচের আসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কলারোয়ায় পাঁচজনকে কুপিয়ে জখমের অভিযোগ দেশীয় অস্ত্র নিয়ে হামলা, ৩৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার দাবি

  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

শাহেদ আহমেদ,
সাতক্ষীরা:

সাতক্ষীরার কলারোয়ায় পূর্ববিরোধের জেরে মহাসিন আলী (৪০) ও তাঁর পরিবারের চার সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। হামলার সময় মহাসিন আলীর পকেটে থাকা ৩৫ হাজার টাকা নিয়ে যাওয়া এবং তাঁর মোবাইল ফোন ভেঙে দেওয়ারও অভিযোগ করেছেন তিনি। আহত পাঁচজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে কলারোয়া উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে আনন্দ জুয়েলার্সের সামনে এ ঘটনা ঘটে বলে কলারোয়া থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহতরা হলেন—মহাসিন আলী, তাঁর ভাই শাহিনুর রহমান (৩৪), চাচাতো ভাই আশরাফ আলী (৪৫), বোনাই তৌহিদুল ইসলাম (৪০) ও ভাগ্নে মো. অলিউল্লাহ (১৮)।
কলারোয়া থানায় দেওয়া লিখিত অভিযোগে মহাসিন আলী দাবি করেন, পূর্ববিরোধের জের ধরে সজিব হোসেন, শামিম রেজা, শাহিন হোসেন, সাঈদ, হুমায়ুন হোসেন, দেলোয়ার হোসেন, তবিবুর রহমান ও ইসাহকসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। অভিযোগে বলা হয়েছে, হামলাকারীদের কয়েকজনের হাতে কুড়াল, লোহার রড, শাবল, বাঁশের লাঠিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল। একপর্যায়ে সজিব হোসেন কুড়াল দিয়ে মহাসিন আলীর মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তাঁর মাথায় গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয় বলে দাবি করেছেন তিনি।
মহাসিনকে রক্ষা করতে তাঁর ভাই শাহিনুর রহমান এগিয়ে এলে তাঁকেও কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে শাহিনুরের মাথায় গুরুতর জখম হয়। এ সময় হামলা ঠেকাতে এগিয়ে আসা মহাসিনের চাচাতো ভাই আশরাফ আলী, বোনাই তৌহিদুল ইসলাম ও ভাগ্নে মো. অলিউল্লাহকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। তাঁদের মাথা, হাত ও পিঠে জখম হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
মহাসিন আলী অভিযোগে আরও দাবি করেন, হামলার সময় সজিব হোসেন তাঁর প্যান্টের পকেটে থাকা মাছের খাদ্য কেনার জন্য রাখা ৩৫ হাজার টাকা নিয়ে যান। একই সময় শামিম রেজা তাঁর মোবাইল ফোনটি রাস্তায় আছাড় মেরে ভেঙে দেন। এতে মোবাইলটির প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, মহাসিনের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা তাঁদের খুন ও জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের ভর্তি করা হয়। আহত পাঁচজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগকারী জানিয়েছেন।
এ ঘটনায় মহাসিন আলী কলারোয়া থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। তবে অভিযোগে যাঁদের বিরুদ্ধে হামলার কথা বলা হয়েছে, তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগটি তদন্ত করে দেখা হবে। তদন্তে ঘটনার সত্যতা ও দায়ীদের বিষয়ে নিশ্চিত হওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park