শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন সড়কের কাজে দুর্নীতি বালুর বদলে মাটি, হাতেনাতে ধরা এমপি’র হাতে সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন নেছারাবাদে জরুরবাড়ি সংলগ্ন খালে শুক্রবার বসছে মিনি নৌকা বাইচের আসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ন‌ওগাঁর নিয়ামতপুরে গ্রাম পুলিশদের কে বাইসাইকেল ও শিক্ষা প্রতিষ্ঠানে ড্রামসেট বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ, নওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুরে গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে সুবিধার্থে বাইসাইকেল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ড্রামসেট বিতরণ করা হয়েছে। একই দিনে উপজেলা প্রশাসনের মাসিক সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৭ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিদের হাতে ড্রামসেট তুলে দেন ৪৬ন‌ওগাঁ-১আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুর্শিদা খাতুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম পুলিশরা উপজেলার প্রত্যন্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার পাশাপাশি বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের সময় তাদের চলাচল সহজ করতে বাইসাইকেল দেওয়া হয়েছে। এতে প্রত্যন্ত এলাকায় তাদের নিয়মিত দায়িত্ব পালন আরও গতিশীল হবে।
অন্যদিকে, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমে ব্যবহারের জন্য ড্রামসেট বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, প্রয়োজনীয় এসব সরঞ্জাম ব্যবহারের ফলে একদিকে গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে গতিশীলতা বাড়বে, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কার্যক্রমও আরও সহজ হবে।
মাসিক ও আইনশৃঙ্খলা কমিটির সভা
এদিকে একই দিন বিকেল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নিয়ামতপুর উপজেলা প্রশাসনের মাসিক সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন। সভায় জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের কাছ থেকে নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, বিভিন্ন সমস্যা ও উপজেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। এ সময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং জনসেবা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনগণের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আইনশৃঙ্খলা কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park