
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়া উপজেলার সুপার মার্কেটের ২য় তলার পূর্ব পাশে যাত্রা শুরু করেছে রিদওয়ান হোমিও এন্ড ডেন্টাল কেয়ার। প্রতিষ্ঠানটিতে হোমিওপ্যাথিক চিকিৎসার পাশাপাশি দাঁতের বিভিন্ন রোগের আধুনিক ও সাশ্রয়ী চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির চিকিৎসক ডা. মো. শফিকুল মাওলা, যিনি ডিএইচএমএস (ঢাকা) ডিগ্রিধারী এবং ডেন্টাল চিকিৎসায় অভিজ্ঞ।
তিনি জানান, নতুন, পুরাতন ও জটিল বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা এখানে যত্নসহকারে দেওয়া হয়। পাশাপাশি দাঁতের বিভিন্ন সমস্যার সমাধানে দাঁত তোলা, দাঁত বাঁধানো, ফিলিংসহ প্রয়োজনীয় সব ধরনের ডেন্টাল চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
তিনি আরও বলেন, রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে অভিজ্ঞতা ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
স্থানীয় জনগণ যাতে সহজেই উন্নত চিকিৎসাসেবা পেতে পারেন, সে লক্ষ্যেই এই প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।
প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত রোগী দেখা হয়। প্রয়োজনীয় তথ্য ও সিরিয়ালের জন্য যোগাযোগ করা যাবে ০১৭৫৬-৪৭৪০৯৫ এবং ০১৮২৮-৭১৪৪৪০ নম্বরে।
ঠিকানা: রিদওয়ান হোমিও এন্ড ডেন্টাল কেয়ার– হাতিয়া সুপার মার্কেট, ২য় তলা,দক্ষিণ গলি, (পূর্ব পাশে)