
মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা প্রতিনিধিঃ
বছর ঘুরে আবারো এলো সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ,নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি। একই সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ও শরণখোলা থানা গ্রহণ করেছে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১১ টার উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।। এ বছর শরণখোলা উপজেলায় ২১ টি পূজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেকার এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরণখোলা উপজেলার আমীর অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম কবির শরণখোলা উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুল দাস, হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক আশীষ কুমার দাস সহ ২১ টি পূজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদক। এ ছাড়াও শরণখোলা থানা, শরণখোলা ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স, শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, সাংবাদিক উপস্থিত ছিলেন।