শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন সড়কের কাজে দুর্নীতি বালুর বদলে মাটি, হাতেনাতে ধরা এমপি’র হাতে সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন নেছারাবাদে জরুরবাড়ি সংলগ্ন খালে শুক্রবার বসছে মিনি নৌকা বাইচের আসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পঠিত

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মো. জামিল প্রধান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় ওয়ালটন শোরুমের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের এজাহার সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী জামিল প্রধানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের পাঁচটি মামলা রয়েছে। এসব মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে উলাইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী জামিল পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।

পরে তাঁর দেহ তল্লাশি করে লুঙ্গির কোমরের ডান পাশের ভাঁজে থাকা একটি সাদা জিপার প্যাকেট থেকে ২৫ পিস কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ২ দশমিক ৫০ গ্রাম। এজাহারে এসব ইয়াবার আনুমানিক মূল্য ৭ হাজার ৫০০ টাকা উল্লেখ করা হয়েছে। পরে সাক্ষীদের উপস্থিতিতে ইয়াবাগুলো জব্দ করা হয়।

এজাহারে অভিযোগ করা হয়েছে, মাদক ব্যবসায়ী জামিল দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে।

এজাহারের তথ্য অনুযায়ী, ২০২২, ২০২৩ ও ২০২৫ সালে সাভার থানায় মাদক ব্যবসায়ী জামিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা করা হয়। এসব মামলায় অভিযোগপত্র দেওয়া হলেও মামলাগুলো এখনো আদালতে বিচারাধীন।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের পাঁচটি মামলা রয়েছে বলে এজাহারে উল্লেখ আছে। উদ্ধার করা ইয়াবা জব্দ করে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park