বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চমক থাকছে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে: আলোচনায় সাইফুল আলম নীরবসহ একাধিক নেতা পানিতে ডুবে মারা গেছে জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীল নীলফামারী জলঢাকায় ট্রাক-চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ১ ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯ কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে লেন্স সংযোজন ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে বাহাদুরপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয় কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবাসহ গ্রেপ্তার-৭

শরণখোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা উপজেলা প্রতিনিধিঃ

ঘর থেকে শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি এই প্রতিপাদ্যে বাগেরহাট জেলার শরণখেলা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়।উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে জনসচেতনতা মুলক র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে সচেতনতামূলক র‍্যালি শুরু করে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা মিলনায়তনের সামনে শেষ হয়। এরপর শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ষ্টেশন কর্মকর্তা মোঃ আফতাব-ই-আলমের নেতৃত্বে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটাররা। মহড়া শেষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহাগ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরণখোলা উপজেলার আমীর অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম কবির উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেকার তখন উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল, শরণখোলা সরকারি কলেজের সাবেক ছাত্রদলের সভাপতি মোঃ আবুল বাশার খান এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা থানা, সিপিপি, এনজিও প্রতিনিধি সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park