বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
১৪ নং কয়ড়া ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্দির পরিদর্শন করলেন জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম শাহীন ঢাকার রাজনীতিতে বিএনপি কি নেতৃত্ব শূন্যতার ঝুঁকিতে? রাজশাহী জেলার চারঘাট থানা এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ১৬০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আনোয়ার মেম্বার বৈষম্য নয়, সবার সমঅধিকার নিশ্চিত করতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নগরকান্দার তালমায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কামাল হোসেন মিয়া এমপি আসলামসহ প্রশাসনের কর্মকর্তাদের বহরে ইটপাটকেল নিক্ষেপ, আটক ৪৫ সাপাহারে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান জলঢাকায় মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে আল আমিনের সংবাদ সম্মেলন ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের

ঢাকার রাজনীতিতে বিএনপি কি নেতৃত্ব শূন্যতার ঝুঁকিতে?

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৭৭ বার পঠিত

মোঃ আরাফাত হোসেন

রাজনৈতিক বিশ্লেষক ও তৃণমূলের নেতাকর্মীদের মতে জনপ্রিয় রাজনৈতিক দলগুলোর রাজপথের সাংগঠনিক শক্তিতে ধস নামার অন্যতম কারণ হল পরীক্ষিত ও জনপ্রিয় নেতাদের দূরে সরিয়ে রাখা। তাতে করে অনেকসময় বড় খেসারত দিতে হয়। উপমহাদেশ তথা বাংলাদেশের রাজনীতিতে এমন ইতিহাস আছে। অতীত ঘাটলে এমন অসংখ্য উদাহরণ পাওয়া যাবে। এখন সেই একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে এদেশের জনপ্রিয় ও বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ঢাকা মহানগরের রাজনীতিতে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বর্তমানে রাজধানী ঢাকার রাজনীতিতে তৃণমূল পর্যায়ে যাঁদের শক্ত অবস্থান ও প্রভাব রয়েছে তাঁদের একে একে মাইনাস কিংবা কোণঠাসা করার অভ্যন্তরীণ প্রক্রিয়া চলছে। এতে দলটির রাজপথের আন্দোলন ও সাংগঠনিক শক্তিতে সৃষ্টি হচ্ছে বড় ধরনের ঝুঁকি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাসের মতো বর্ষীয়ান নেতাকে যখন গুপ্ত বাহিনীর চরম কটূক্তির মুখোমুখি হতে হয় তখন দলীয় হাইকমান্ডের পক্ষ থেকে কোনও জোরালো প্রতিবাদ করতে দেখা যায়নি। তাছাড়া ঢাকার আরেক সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর এবং ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির বানিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের প্রয়াণ এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবের মতো শক্ত সংগঠকদের অনুপস্থিতি ইতিমধ্যে ঢাকা বিএনপিতে গভীর শূন্যতা তৈরি করেছে।

এই ধারাবাহিকতায় সাইফুল আলম নীরবের মতো রাজপথের সক্রিয় নেতাদের রাজনীতি থেকে নিষ্ক্রিয় বা মাইনাস করার গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ উঠেছে। ঢাকার গুরুত্বপূর্ণ এলাকাসহ ঢাকা-১২ আসনের প্রতিটি এলাকার শক্ত সাংগঠনিক নেতৃত্বকে রাজনৈতিকভাবে দূরে ঠেলে দেওয়ায় ঢাকার প্রতিটি ইউনিটের ভারসাম্যহীনতা স্পষ্ট হয়ে উঠছে দিনদিন।

তৃণমূলের নেতকর্মীদের স্পষ্ট বার্তা সিন্ডিকেট, গোষ্ঠীস্বার্থ ও অভ্যন্তরীণ কোন্দলকে প্রধান বিবেচ্য করলে চরম দুঃসময়ে পুরো দলকেই তার মাশুল গুনতে হবে। কেন্দ্রকে ঘিরে রাখা চাটুকার ও মীরজাফরদের ইশারায় যদি মাঠের রাজপথ কাঁপানো নেতাদের দূরে ঠেলে দেওয়া হয়, তবে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে আবারও ভয়াবহ ধাক্কা আসবে। কর্মীদের আশঙ্কা, সংকটকাল বা জটিল সময় এলে ষড়যন্ত্রকারীরা লেজ গুটিয়ে বিদেশে পাড়ি জমালেও রক্ত দেওয়া, জেলখাটা কিংবা নির্যাতনের মুখোমুখি হতে হবে কেবল তৃণমূলের ত্যাগী কর্মীদেরই।

তাই ঢাকার রাজনীতিতে বিএনপির ঐতিহ্যগত সাংগঠনিক নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ ভারসাম্য ফিরিয়ে আনতে অবিলম্বে ব্যক্তিগত ইগো ভুলে বাস্তবসম্মত ও দূরদর্শী সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও দলীয় নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park