বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
১৪ নং কয়ড়া ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্দির পরিদর্শন করলেন জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম শাহীন ঢাকার রাজনীতিতে বিএনপি কি নেতৃত্ব শূন্যতার ঝুঁকিতে? রাজশাহী জেলার চারঘাট থানা এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ১৬০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আনোয়ার মেম্বার বৈষম্য নয়, সবার সমঅধিকার নিশ্চিত করতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নগরকান্দার তালমায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কামাল হোসেন মিয়া এমপি আসলামসহ প্রশাসনের কর্মকর্তাদের বহরে ইটপাটকেল নিক্ষেপ, আটক ৪৫ সাপাহারে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান জলঢাকায় মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে আল আমিনের সংবাদ সম্মেলন ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের

১৪ নং কয়ড়া ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্দির পরিদর্শন করলেন জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম শাহীন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পঠিত

মোঃসুজন আহমেদ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১৪ নং কয়ড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক প্রকৌশলী সাইফুল ইসলাম শাহীন। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে তিনি এই পরিদর্শন পরিচালনা করেন।

​পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার,কয়রা ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ সরকার, চেয়ারম্যান পদপ্রার্থী নুরেআলম জুয়েল সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ।

​পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসক প্রকৌশলী সাইফুল ইসলাম শাহীন মন্দির কমিটির সদস্য ও স্থানীয় ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে সব ধর্মের মানুষ এখানে মিলেমিশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।”

​

​পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জেলা পরিষদ প্রশাসক ও বিএনপি নেতৃবৃন্দের এ সফরকে স্বাগত জানান এবং মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পূজা মণ্ডপ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park