বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে সাংবাদিক লুৎফর সিকদারের মেয়ের ১২ তম শুভ জন্মদিন পালিত ‎লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি চর আছে, কিং নেই—চরকিং নিয়ে খন্দকার সোহেলের মন্তব্য কুমিল্লায় দুর্গাপূজায় জেলা পুলিশের সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেছারাবাদের সোহগদলে উৎসাহ উদ্দিপনা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুস্ঠিত হলো দূর্গাপূজা ১১ বছর মানুষের পাশে ছিলাম, থাকতে চাই আগামীতেও বললেন হাবিবুর রহমান লাভলু ১৪ নং কয়ড়া ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্দির পরিদর্শন করলেন জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম শাহীন ঢাকার রাজনীতিতে বিএনপি কি নেতৃত্ব শূন্যতার ঝুঁকিতে? রাজশাহী জেলার চারঘাট থানা এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ১৬০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আনোয়ার মেম্বার

‎লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি

  • আপডেট সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত

‎

‎
‎ইকবাল হোসেন
(ত্রিশাল প্রতিনিধি)

‎নেত্রকোনার দুর্গাপুরে জ্যেষ্ঠ ও মেধাবী সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ত্রিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎ বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ প্রেসক্লাব, ত্রিশাল উপজেলা শাখার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।
‎
‎মানববন্ধনে বাংলাদেশ প্রেসক্লাব, ত্রিশাল উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
‎
‎মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব, ত্রিশাল উপজেলা শাখার সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক সোহেল রানা। এ ছাড়া দৈনিক একুশের বাণীর ময়মনসিংহ ব্যুরোপ্রধান শাহ সুলতান রঞ্জু, বিজয় টিভির ত্রিশাল প্রতিনিধি মাহমুদুল হাসান, দেশ এডিশনের ময়মনসিংহ জেলা প্রতিনিধি মো. আবু সাঈদ শেখ ফাহাদ, দৈনিক একুশের বাণীর ত্রিশাল প্রতিনিধি ইকবাল হোসেন এবং দৈনিক দেশের ডাক-এর স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম হৃদয়সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

‎মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক হত্যা মানে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
‎
‎বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য বড় হুমকি। এ ঘটনার পেছনে কোনো পরিকল্পনা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে।
‎
‎তাঁরা বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যাতে হামলা, নির্যাতন কিংবা হত্যার শিকার না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাংবাদিকদের ওপর সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা থেকেই যাবে।
‎
‎মানববন্ধন থেকে সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park