বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চর আছে, কিং নেই—চরকিং নিয়ে খন্দকার সোহেলের মন্তব্য কুমিল্লায় দুর্গাপূজায় জেলা পুলিশের সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেছারাবাদের সোহগদলে উৎসাহ উদ্দিপনা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুস্ঠিত হলো দূর্গাপূজা ১১ বছর মানুষের পাশে ছিলাম, থাকতে চাই আগামীতেও বললেন হাবিবুর রহমান লাভলু ১৪ নং কয়ড়া ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্দির পরিদর্শন করলেন জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম শাহীন ঢাকার রাজনীতিতে বিএনপি কি নেতৃত্ব শূন্যতার ঝুঁকিতে? রাজশাহী জেলার চারঘাট থানা এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ১৬০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আনোয়ার মেম্বার বৈষম্য নয়, সবার সমঅধিকার নিশ্চিত করতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নগরকান্দার তালমায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কামাল হোসেন মিয়া

চর আছে, কিং নেই—চরকিং নিয়ে খন্দকার সোহেলের মন্তব্য

  • আপডেট সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন হাতিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খোন্দকার সোহেল। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ ও আয়োজনের খোঁজখবর নেন।

চরকিং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করে খন্দকার সোহেল বলেন, “চরকিংয়ের চর আছে, কিং নেই। আমি যদি চরকিং ইউনিয়নের চেয়ারম্যান হতে পারি, তাহলে এই ইউনিয়নকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।

তাঁর এই বক্তব্যে চরকিং ইউনিয়নের উন্নয়ন ও পরিবর্তনের প্রত্যাশার বিষয়টি উঠে আসে। তিনি ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়ন এবং এলাকার সার্বিক অগ্রগতিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বলে জানা গেছে।

রাজনৈতিক সূত্রে জানা যায়, খন্দকার সোহেল দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সময়ে তিনি বিভিন্ন হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন।

দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার মধ্য দিয়ে তিনি স্থানীয় রাজনীতিতে পরিচিতি অর্জন করেছেন।

খন্দকার সোহেল একটি শিক্ষিত ও রাজনৈতিক পরিবারের সন্তান। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ততার মাধ্যমে তিনি নিজের অবস্থান তুলে ধরছেন।

চরকিং ইউনিয়নের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে তাঁর এই কর্মসূচি স্থানীয়ভাবে আলোচনায় এসেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি চরকিংকে একটি আদর্শ ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park