বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ জলঢাকায় পথচারীর প্রাণ বাঁচাতে গিয়ে খাদে ট্রাক সালথায় পূজামণ্ডপ পরিদর্শনে আটঘর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাসান আশরাফ গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, দুর্ভোগে পথচারীরা দাউদকান্দির আউটিয়াখোলা তারনবাড়ি মন্দিরে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ ঢাকায় বিএনপির রাজনীতির আদ্যোপান্ত : অতীত ও বর্তমান নড়িয়ায় বৃদ্ধকে মারধরের অভিযোগ, মামলা করায় প্রাণনাশের হুমকি সৈয়দপুরে শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে সৌদিয়া হোটেল এন্ড রেষ্টুরেন্টে চরইশ্বর ইউনিয়নের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী আকতার হোসেন (কিরন)

সালথায় পূজামণ্ডপ পরিদর্শনে আটঘর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাসান আশরাফ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

শরিফুল হাসান,

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নয়টি পূজামণ্ডপ পরিদর্শন করে আর্থিক সহায়তা দিয়েছেন সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক ও আটঘর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাসান আশরাফ।

বুধবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত মোটরসাইকেলের বহর নিয়ে তিনি বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে সালথা-নগরকান্দার উন্নয়ন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের উদ্যোগ ও পরিকল্পনার প্রশংসা করেন হাসান আশরাফ। তিনি বলেন, “মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সালথা-নগরকান্দার উন্নয়ন নিয়ে যে স্বপ্ন দেখেন, তা বাস্তবায়নে তাঁর সঙ্গে করে কাজ করে যেতে চাই।

সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে হাসান আশরাফ বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে রাজনৈতিক ও সামাজিক পর্যায়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আটঘর ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, এলাকার মানুষের সমস্যা সমাধান, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাঁর অগ্রাধিকার। স্থানীয় মানুষের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে এসব ক্ষেত্রে কাজ করতে চান তিনি।

মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান হাসান আশরাফ। তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ প্রতিরোধে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park