বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নড়িয়ায় বৃদ্ধকে মারধরের অভিযোগ, মামলা করায় প্রাণনাশের হুমকি সৈয়দপুরে শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে সৌদিয়া হোটেল এন্ড রেষ্টুরেন্টে চরইশ্বর ইউনিয়নের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী আকতার হোসেন (কিরন) নওগাঁর ধামইরহাটে নিঃসন্তান নারীকে হত্যা। ভাই-ভাবীসহ গ্রেপ্তার ৫ রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গায় ১০৩ টি তাঁজা ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী। গোপালগঞ্জে সাংবাদিক লুৎফর সিকদারের মেয়ের ১২ তম শুভ জন্মদিন পালিত ‎লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি চর আছে, কিং নেই—চরকিং নিয়ে খন্দকার সোহেলের মন্তব্য কুমিল্লায় দুর্গাপূজায় জেলা পুলিশের সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেছারাবাদের সোহগদলে উৎসাহ উদ্দিপনা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুস্ঠিত হলো দূর্গাপূজা

নড়িয়ায় বৃদ্ধকে মারধরের অভিযোগ, মামলা করায় প্রাণনাশের হুমকি

  • আপডেট সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক (শরীয়তপুর)

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে লাল মিয়া খলিফা (৬৪) নামে এক বৃদ্ধকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে দেলোয়ার বয়াতিসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা করায় ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারের সদস্যরা। ভুক্তভোগী লাল মিয়া খলিফা শরীয়তপুরের ফতেজঙ্গপুর ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জপসা ইউনিয়নের বাসিন্দা দেলোয়ার বয়াতির সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ৩ অক্টোবর বিকেলে লাল মিয়া খলিফা নিজের দোকানে অবস্থানকালে দেলোয়ার বয়াতির সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এর জেরে দেলোয়ার বয়াতি ৮ থেকে ১০ জনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ তাঁর ওপর হামলা চালান। এতে তিনি রক্তাক্ত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে এই ঘটনায় ভুক্তভোগী লাল মিয়া খলিফা মামলা করার পর থেকে প্রতিপক্ষের লোকজন তাঁদের আরও বেশি হুমকি দিচ্ছেন। প্রাণনাশের হুমকির কারণে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, “এর আগেও আমরা একাধিকবার তাঁদের হামলার শিকার হয়েছি। সুবিচারের আশায় আইনের আশ্রয় নিয়েছি। কিন্তু অভিযোগ দায়েরের পর এখন আমাদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমাদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।”

অভিযুক্ত দেলোয়ার বয়াতি বলেন, আমি কাউকে মারধর করিনি। তারা শুধু শুধু আমাকে হয়রানি করার জন্য মামলা করছে। হামলার সিসিটিভি ফুটেজ দেখালে এগুলো এডিট করা বলে এড়িয়ে যান দেলোয়ার বয়াতি।

এবিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “এ-সংক্রান্ত ঘটনায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park