শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৫ কুমিল্লায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার-১৫ নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শিবগঞ্জে ৫৬ বোতল সিরাপ ও ৪৬০ পিস ইনজেকশন জব্দ করলো বিজিবি কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক-২৭৫ কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মুল্যের ভারতীয় শাড়ি উদ্ধার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার সাপাহারে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) নওগাঁ জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং আগামী ডিসেম্বর মাসে গণতান্ত্রিক পদ্ধতিতে কাউন্সিল সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়।
২৪অক্টবর শনিবার সকাল ১১টায় নওগাঁর সাব্বির হোটেলের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার সভাপতি মো. খোরশেদ আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট, লেখক ও সাংবাদিক, নওগাঁ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং নওগাঁ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফরিদুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো: সফিক ছোটন।
সভায় বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি ও ন‌ওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন ন‌ওগাঁ জেলা শাখার সহসভাপতি মোঃ আব্দুল আজিজ শেখ নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: আবু তালেব, ধামইরহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন, মহাদেবপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফজলুল করিম সবুজ, মান্দা উপজেলা শাখার সভাপতি আবদুল মজিদ সম্রাট, ধামইরহাট উপজেলা শাখার সভাপতি আবদুল মালেক, আমজাদ হোসেন, জেলা শাখার সহসভাপতি মো. আক্কাস আলী, জ্যেষ্ঠ সাংবাদিক মো. লিয়াকত আলী, মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি বরুণ মজুমদার এবং নওগাঁ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জুয়েল হোসেন, সফিকুল ইসলাম। এ ছাড়াও বিভিন্ন উপজেলা শাখার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিকতার পেশাগত মান ও মর্যাদা রক্ষায় প্রশিক্ষণ, নৈতিকতা এবং দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দিতে হবে। সংগঠনের সদস্য নির্বাচনের ক্ষেত্রে সাংবাদিকতার অভিজ্ঞতা, পেশাগত যোগ্যতা ও সংগঠনের নীতিমালা অনুসরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তাঁরা আগামী কাউন্সিলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপরও জোর দেন।
সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে আগামী ডিসেম্বরের ত্রি-বার্ষিক কাউন্সিল পরিচালনার জন্য তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত হন মো. ফরিদুল করিম। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন নওগাঁ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের নওগাঁ প্রতিনিধি মো. কায়েস উদ্দীন এবং নওগাঁ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: সফিক ছোটন।
প্রধান অতিথির বক্তব্যে মো: ফরিদুল করিম বলেন, সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ একটি পেশা। তবে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সুযোগ-সুবিধা এবং আর্থিক সুরক্ষার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা রয়েছে। গণমাধ্যমকর্মীদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গণমাধ্যম প্রতিষ্ঠানের আরও সহযোগিতা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে বর্তমান কমিটি এবং সব উপজেলা শাখার নেতৃবৃন্দের সহযোগিতা প্রয়োজন। এ জন্য উপজেলা কমিটিগুলোর স্বচ্ছ ভোটার তালিকা, সংগঠনের গঠনতন্ত্র এবং প্রয়োজনীয় সাংগঠনিক নথিপত্র প্রস্তুত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব পক্ষের সহযোগিতায় গণতান্ত্রিক পদ্ধতিতে একটি গ্রহণযোগ্য কমিটি উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় আগামী কাউন্সিলকে সামনে রেখে সংগঠনের সাংগঠনিক ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park