
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ০৭ নম্বর শ্রীমন্তপুর ইউনিয়নের গৌল পশ্চিমপাড়া লক্ষ্মী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলফুয়াদ ইমন। এ সময় তিনি পূজা উদযাপনে সহযোগিতার লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে অনুদান প্রদান করেন।
পরিদর্শনকালে মোঃ আলফুয়াদ ইমন মন্দিরের সার্বিক পরিস্থিতি ও পূজার প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পূজা উদযাপনে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তাঁর সঙ্গে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় পর্যায়ে ধর্মীয় উৎসবকে ঘিরে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।