সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে একদিনে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার-১৯ আনসার ভিডিপি একাডেমির কুটিরশিল্পে উৎপাদিত পণ্যে আকৃষ্ট হয়েছে ৪ রাষ্ট্রদূত কুমিল্লায় ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, আটক-১ হাতিয়ায় জমি থেকে গাছ কাটার অভিযোগ, থানায় নারীর লিখিত আবেদন কুমিল্লায় হত্যাকাণ্ডের ১৬ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন, মূল আসামি গ্রেপ্তার ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ চাঁপাইনবাবগঞ্জে ৩৫ জন তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি চরকিং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় খন্দকার সোহেল ত্রিশালে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল’-এর মানবিক উদ্যোগ: শহীদ ও আহত ১৩ চালক পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা

আনসার ভিডিপি একাডেমির কুটিরশিল্পে উৎপাদিত পণ্যে আকৃষ্ট হয়েছে ৪ রাষ্ট্রদূত

  • আপডেট সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত

কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমি পরিদর্শন শেষে কুটিরশিল্পের প্রতি আগ্রহ প্রকাশ করছেন ৪ দেশের রাষ্ট্রদূত।

জানা যায়, সোমবার সকালে কসভো,মালদ্বীপ, মরক্কো ও সিঙ্গাপুরের ৪ জন রাষ্ট্রদূতের আগমনকে কেন্দ্র করে আকর্ষনীয় ভাবে সজ্জিত করা হয় কালিয়াকৈরের সফিপুর আনসার ভিডিপি একাডেমি। বেলা সাড়ে ১১ টার দিকে রাষ্ট্রদূতগণের আগমনের শুরুতে উষ্ণ অভ্যর্থনা জানান আনসার ভিডিপি একাডেমির মহাপরিচালক আব্দুল মোতালেব হোসেন সাজ্জাদ মাহমুদ। পরে রাষ্ট্রদূতগণ আনসার একাডেমির হস্ত ও কুটিরশিল্প, গার্মেন্টস,প্রান্তিক শক্তি, ওয়েল্ডিং, বিভাগ পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।এবং এখানে উৎপাদিত পন্যসামগ্রী নিজ নিজ দেশে নিতে আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশ আনসার ভিডিপির মহা পরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সভাপতিত্বে বিভিন্ন কার্যক্রম অবকাঠামো পরিদর্শন, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।এ সময় আনসার মহাপরিচালক বলেন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় এখানে কুটির শিল্প তৈরি শুরু হয়। যাহা ১৭ বছর পর পুনরায় আমাদের উৎপাদিত পণ্যের কদর বাড়ছে।এখন সিঙ্গাপুর, কসভো,মালদ্বীপ ও মরক্কোর রাষ্ট্রদূতগণ আমাদের সাথে চুক্তি করে পন্যসামগ্রি তাদের দেশে নিতে আগ্রহ প্রকাশ করছেন।
এ সময় রাষ্ট্রদূতগণ ছাড়াও আনসার ভিডিপির বিভিন্ন স্তরের কর্মকর্তা, আনসার সদস্য দেশ বিদেশের বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
তারিখ ২৬-১০-২৬ইং

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park