সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আনসার ভিডিপি একাডেমির কুটিরশিল্পে উৎপাদিত পণ্যে আকৃষ্ট হয়েছে ৪ রাষ্ট্রদূত কুমিল্লায় ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, আটক-১ হাতিয়ায় জমি থেকে গাছ কাটার অভিযোগ, থানায় নারীর লিখিত আবেদন কুমিল্লায় হত্যাকাণ্ডের ১৬ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন, মূল আসামি গ্রেপ্তার ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ চাঁপাইনবাবগঞ্জে ৩৫ জন তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি চরকিং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় খন্দকার সোহেল ত্রিশালে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল’-এর মানবিক উদ্যোগ: শহীদ ও আহত ১৩ চালক পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা জাজিরা থানা পুলিশের অভিযানে VARDS-এর সহযোগিতায় গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুমিল্লায় ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, আটক-১

  • আপডেট সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা:

কুমিল্লায় বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাসেল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার মোবাইল ফোন তল্লাশি করে সিআইডির লোগোসংবলিত একটি ভুয়া পরিচয়পত্রের ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি সিআইডি লেখা কটি পরা একটি ছবি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় জেলা পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত ২৪ অক্টোবর কুমিল্লার শাসনগাছা এলাকায় দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশ এক মোটরসাইকেল চালককে থামার সংকেত দেয়। এ সময় ওই ব্যক্তি নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে নাম রাসেল বলে জানান। তবে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও পরিচয়ের উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট নিয়ম অনুযায়ী মোটরসাইকেলটি ডাম্পিংয়ে পাঠান।

পরদিন ২৫ অক্টোবর মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে ট্রাফিক পুলিশ কার্যালয়ে যান রাসেল হোসেন। এ সময় তিনি আবারও নিজেকে সিআইডি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তার কথাবার্তা ও পরিচয় নিয়ে সন্দেহ হলে বিষয়টি কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশকে জানায় ট্রাফিক পুলিশ।

খবর পেয়ে ডিবি পুলিশের একটি বিশেষ দল ট্রাফিক পুলিশ কার্যালয়ে গিয়ে তার পরিচয় ও কর্মস্থল যাচাই করে। যাচাইয়ে তিনি সিআইডির কর্মকর্তা নন বলে নিশ্চিত হওয়া যায়।

পুলিশের দাবি, রাসেল দীর্ঘদিন ধরে ভুয়া নাম-ঠিকানা ও পদবি ব্যবহার করে সিআইডি পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে সিআইডির লোগোযুক্ত একটি ভুয়া পরিচয়পত্রের ছবি এবং এআই প্রযুক্তিতে তৈরি সিআইডি লেখা কটি পরা একটি ছবি পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে রাসেল হোসেন দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ধরনের প্রতারকদের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park