সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ চাঁপাইনবাবগঞ্জে ৩৫ জন তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি চরকিং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় খন্দকার সোহেল ত্রিশালে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল’-এর মানবিক উদ্যোগ: শহীদ ও আহত ১৩ চালক পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা জাজিরা থানা পুলিশের অভিযানে VARDS-এর সহযোগিতায় গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সালথায় ইউএনও ও ওসির সঙ্গে যুবদল নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দাউদকান্দিতে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ৩৫ জন তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

  • আপডেট সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মনাকষা এলাকার তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ছয় সপ্তাহব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় মনাকষা ইউনিয়ন পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) আয়োজিত এই প্রশিক্ষণে মনাকষা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ৩৫ জন তরুণ অংশ নিচ্ছেন। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নেও নিয়মিত বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে তারা। তারই ধারাবাহিকতায় তরুণদের কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ করে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী তরুণেরা মোবাইল সার্ভিসিংয়ের আধুনিক কাজ শিখে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। পাশাপাশি বেকারত্ব দূরীকরণ ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুন্দর জীবন গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে বিজিবি।

এর আগে গত ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে একই ধরনের উদ্যোগে ৩৫ জন যুবককে ইলেকট্রিক্যাল ও হাউস ওয়্যারিং প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি), সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিসুর রহমান, মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাৎ, মনাকষা বিওপির কমান্ডারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park