মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চানন্দী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ইয়াছিন আলী সুজন ন‌ওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুরে লক্ষ্মী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও ব্যক্তিগত অনুদান দিলেন আলফুয়াদ ইমন ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১ বছর পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার উল্লাপাড়া বিজ্ঞান কলেজে নির্মাণাধীন হল পরিদর্শন ও বৃক্ষ রোপন করলেন এম আকবর আলী ভাঙ্গুড়ায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক ব্যবহারে কৃষক অসুস্থ খুলনায় তরুণীসহ আটক ইবি শিক্ষার্থী, সাতক্ষীরায় চাঞ্চল্য সারাদেশে আওয়ামীলীগের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে নেছারাবাদে বিক্ষোভ মিছিল দাউদকান্দিতে একদিনে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার-১৯ আনসার ভিডিপি একাডেমির কুটিরশিল্পে উৎপাদিত পণ্যে আকৃষ্ট হয়েছে ৪ রাষ্ট্রদূত কুমিল্লায় ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, আটক-১

চানন্দী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ইয়াছিন আলী সুজন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পঠিত

 হাতিয়া (নোয়াখালী)

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ২ নং  চানন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ইয়াছিন আলী সুজন। তিনি নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি হাতিয়া উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চানন্দী ইউনিয়নের চেয়ারম্যান পদে ইয়াছিন আলী সুজনকে দেখতে চান তাঁর সমর্থক ও স্থানীয়দের একটি অংশ। তাঁদের মতে, তরুণ নেতৃত্বের মাধ্যমে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ রয়েছে।

রাজনৈতিক জীবনে প্রতিকূলতার অভিজ্ঞতা

ইয়াছিন আলী সুজনের দাবি, তাঁর রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তিনি জানান, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনের রাতে ভোটার তালিকা সংগ্রহের সময় ভুঁইয়ার হাট এলাকায় জয়নাল মিয়ার দোকান থেকে অস্ত্রের মুখে তাঁর দুটি মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

তিনি আরও জানান, ২০২১ সালের ৪ এপ্রিল চানন্দী ইউনিয়নে একটি হত্যা মামলায় আসামি হওয়ার পর তাঁকে প্রায় এক মাস ১৭ দিন কারাগারে থাকতে হয়। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা হয় বলেও তিনি দাবি করেন।

সুজনের ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালের নির্বাচনের পর তাঁর বসতঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে তাঁর ঘরের মালামালসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায় বলে তিনি অভিযোগ করেন। এসব ঘটনার কোনো বিচার এখনো পাননি বলে দাবি করেন তিনি। 

উন্নয়ন ও জনসেবাকে গুরুত্ব দেওয়ার প্রত্যাশা

স্থানীয় বাসিন্দাদের মতে, চানন্দী ইউনিয়নের উন্নয়নে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সরকারি সেবার যথাযথ বাস্তবায়ন এবং দরিদ্র মানুষের সহায়তা নিশ্চিত করা জরুরি। তাঁরা মনে করেন, এসব বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ নিতে পারলে ইউনিয়নের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকা ইয়াছিন আলী সুজনও এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।।

তিনি বলেন, “আমি চানন্দী ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখাই আমার লক্ষ্য। আমি চাই, সাধারণ মানুষ যেন সহজে সরকারি সেবা পায় এবং এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন সমস্যার সমাধান হয়। মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে কাজ করার সুযোগ পেলে চানন্দী ইউনিয়নকে একটি উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”

চানন্দী ইউনিয়নের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইয়াছিন আলী সুজনের নাম সামনে আসায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁকে নিয়ে আলোচনা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park