বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ন‌ওগাঁর নিয়ামতপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত গোমস্তাপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত সোনামসজিদ সীমান্তে ফেন্সিডিলের বিকল্প ৯৮ বোতল ইস্কাফ উদ্ধার, মোরসালিন আটক নাম পরিবর্তন করে ১৩ বছর আত্মগোপনে, ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামি চঞ্চল গ্রেপ্তার রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ বুড়িচংয়ে যানবাহনে তল্লাশি চালাতে গিয়ে ৩ ভুয়া ডিবি পুলিশ আটক কালীগঞ্জে ডোপ টেস্টে শনাক্ত মাদকসেবী, এক মাসে কারাগারে ৩০ জন ডোপ টেস্টে পজিটিভ, পাঁচজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হালুয়াঘাটে চেয়ারম্যান শফিকুর রহমানের ফিশারিজে অবৈধ বিদ্যুৎ সংযোগ, মোটর-তার জব্দ পিরোজপুরের বেকুটিয়ায় ডিবির হাতে ইয়াবা সহ আটক ২ রাজশাহী বিভাগীয় বইমেলা উপলক্ষ্যে বিভাগীয় প্রশাসনের সংবাদ সম্মেলন

তিতাসে মাছিমপুর বাজার কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পঠিত

​হালিম সৈকত, কুমিল্লা:

কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষক আব্দুস সালাম মাস্টারের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে মাছিমপুর বাজার মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মাছিমপুর গ্রামের প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে স্থানীয় খেলার মাঠে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​গত ২৬ অক্টোবর ভোরে ফজর নামাজ আদায় করার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা আব্দুস সালাম মাস্টারের ওপর পেছন থেকে কাপুরুষোচিত ও গুপ্ত হামলা চালায়। ৫-৬ জনের একটি মুখোশদারী সন্ত্রাসী দল তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এ সময় তিনি প্রাণে বেঁচে গেলেও তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং চিকিৎসাধীন অবস্থায় তাকে আটটি সেলাই দিতে হয়।

​সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আব্দুস সালাম মাস্টার একজন অত্যন্ত ভদ্র ও জনপ্রিয় মানুষ। এ ধরনের সজ্জন ব্যক্তির ওপর চোরাগোপ্তা সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

​ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ এখনো পর্যন্ত কোনো হামলাকারীকে গ্রেপ্তার বা সনাক্ত করতে না পারায় বক্তারা তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তারা আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তারা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এবিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিরুল হক বলেন, হামলাকারীদের সনাক্ত করা এবং তাদেরকে আটক করার চেষ্টা অব্যাহত রেখেেছে তিতাস থানা পুলিশ৷

​কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গাজী মোহাম্মদ হানিফের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন ভূইয়া, মাছিমপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাসান বশির, বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক গাজী সিরাজুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মহসিন সরকার, দড়িমাছিমপুর গ্রামের কৃতি সন্তান ও
বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন, তিতাস উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ছাবিকুল ইসলাম, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আলমগীর হোসেন ভান্ডারী ও সাংগঠনিক সম্পাদক আনিছ সরকারর প্রমূখ।
​
​এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফরিদ সরকার, মজিবুর রহমান মেম্বার, মাছিমপুর বাজার পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ এম এ সাত্তার, সাবেক মেম্বার জেবেল সরকার, কামাল হোসেন মেম্বার, মনসুর আলী মেম্বার, আব্দুল খালেক মেম্বার, কলাকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক উজ্জ্বল হোসেন উজ্জ্বল, সাবেক মেম্বার শফিকুল ইসলাম, ডালিম সরকার, মো. খোকন মিয়া, রুবেল আনোয়ার সরকার, মেহেদী হাসান দুলাল মুন্সি, মোকবুল হোসেন, রাকিব হাসান, লিটন মিয়া, মোহাম্মদ হানিফ মিয়া, সঞ্জয় চন্দ্র দাসসহ এলাকার কয়েক শতাধিক সাধারণ জনগণ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park