
আরিফ বিল্লাহ।
পিরোজপুর
পিরোজপুর বেকুটিয়ায় জেলা গোয়েন্দা সংস্হা(ডিবি)র হাতে ৭০ পিস মাদকদ্রব্য(ইয়াবা) সহ ২জন আটক হয়েছে।জেলা ডিবি কর্মকর্তা মশিউর রহমান জানান পিরোজপুর জেলা পুলিশ সুপার, মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা, এর সার্বিক দিকনির্দেশনায়, এসআই পলাশ বিশ্বাস সহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) একটি চৌকস টিম ২৮/১০/২০২৬ খ্রি. সন্ধা আনুমানিক ৭:২০ ঘটিকায়, বিশেষ অভিযান পরিচালনাকালে পিরোজপুর সদর থানাধীন ২নং বেকুটিয়া ব্রিজ টোল প্লাজার সামনে পিরোজপুর বরিশাল মহাসড়কের উপর অবস্থান কালে মাদকদ্রব্য ক্রয় বিক্রায়ের সময় ৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই জনকে গ্রেফতার করতে সক্ষম হই।গ্রেফতারকৃতরা হলেন ০১/ মোঃ সোহেল মিয়া (২২) পিতাঃ মনির মিয়া ০২/ মোঃ পারভেজ খান (৩৩) পিতাঃ আনসার খান সর্ব সাং পৌর ৯ নং ওয়ার্ড , পিরোজপুর সদর।গ্রেফতারকৃত ২ জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।
মাদক নির্মূলের স্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
স্হানীয় একাধিক বাসিন্দা জানান সোহেল এবং পারভেজ দুজনেই দীর্ঘ দিন ধরে মাদক বিক্রির সাথে জড়িত।তাদের জন্য এলাকার যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে।খুব শীঘ্রই যেন তারা ছাড়া না পায়।