বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে ডোপ টেস্টে শনাক্ত মাদকসেবী, এক মাসে কারাগারে ৩০ জন ডোপ টেস্টে পজিটিভ, পাঁচজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হালুয়াঘাটে চেয়ারম্যান শফিকুর রহমানের ফিশারিজে অবৈধ বিদ্যুৎ সংযোগ, মোটর-তার জব্দ পিরোজপুরের বেকুটিয়ায় ডিবির হাতে ইয়াবা সহ আটক ২ রাজশাহী বিভাগীয় বইমেলা উপলক্ষ্যে বিভাগীয় প্রশাসনের সংবাদ সম্মেলন মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন ত্রিশালে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেছারাবাদে শীতলা মন্দিরের জমি দখলের মিথ্যা প্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন জলঢাকায় সড়ক উন্নয়ন প্রকল্পে নারী কর্মী নিয়োগের উন্মুক্ত লটারিতে নির্বাচিত হলেন ১০ নারী কর্মী সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী

হালুয়াঘাটে চেয়ারম্যান শফিকুর রহমানের ফিশারিজে অবৈধ বিদ্যুৎ সংযোগ, মোটর-তার জব্দ

  • আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পঠিত

এম,এ মালেক
হালুয়াঘাট (ময়মনসিংহ):

ময়মনসিংহের হালুয়াঘাটে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ফিশারিজ থেকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ। এ সময় সংযোগে ব্যবহৃত মোটর ও তার জব্দ করা হয়। ফিশারিজটির মালিক আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান। তবে অবৈধ সংযোগটি তাঁর ভাতিজা মো. আসাদুল্লাহ চঞ্চল ব্যবহার করছিলেন বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ, ফুলপুরের আওতাধীন হালুয়াঘাট বিদ্যুৎ সরবরাহ এলাকার স্বদেশী ইউনিয়নে শফিকুর রহমানের ফিশারিজে এ অভিযান পরিচালনা করা হয়। ফিশারিজটি শফি চেয়ারম্যান ফিশারিজ নামে পরিচিত।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফিশারিজটিতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে সংযোগে ব্যবহৃত মোটর ও তার জব্দ করেন অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হালুয়াঘাট উপজেলা আবাসিক প্রকৌশলী মাহাবুব কবীর জানান, ফিশারিজটির মালিক আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান। তবে সেখানে বিদ্যুতের অবৈধ সংযোগ ব্যবহার করছিলেন তাঁর ভাতিজা চঞ্চল। অভিযানে মোটর ও তার জব্দ করে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অফিস সময়ে এ বিষয়ে জরিমানার আওতায় আনার প্রক্রিয়া নেওয়া হবে।
অভিযান পরিচালনাকারী দলে উপস্থিত ছিলেন আবাসিক প্রকৌশলী মাহাবুব কবীর, উপ-সহকারী প্রকৌশলী সনাতন চন্দ্র রায় এবং লাইনম্যান-গ্রেড ‘এ’ মো. আল-মামুন ও মো. আওলাদ হোসেন।
বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টরা জানান, অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় নির্ধারিত বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park