বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কুমিল্লায় বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার মাদক উদ্ধার নওগাঁর নিয়ামতপুরে ৬ বছর ধরে বন্ধ বীরজোয়ান উপস্বাস্থ্য কেন্দ্র, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত পাঁড়ইল ইউনিয়নবাসী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ১৫৫ শিক্ষকের স্বাক্ষরে অভিযোগ, অভিযোগের বিষয়ে জানেন না স্বাক্ষরকারীরা হালুয়াঘাটে আরআরএমইপি প্রকল্পের আওতায় রাস্তা মেরামত কাজের মহিলা কর্মী নিয়োগের লটারি অনুষ্ঠিত শরণখোলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হালুয়াঘাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটি, চোরাচালান প্রতিরোধ ও টাস্কফোর্স কমিটি এবং মানবপাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ন‌ওগাঁর নিয়ামতপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত গোমস্তাপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত সোনামসজিদ সীমান্তে ফেন্সিডিলের বিকল্প ৯৮ বোতল ইস্কাফ উদ্ধার, মোরসালিন আটক

হালুয়াঘাটে আরআরএমইপি প্রকল্পের আওতায় রাস্তা মেরামত কাজের মহিলা কর্মী নিয়োগের লটারি অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত

​এম.এ মালেক,
হালুয়াঘাট (ময়মনসিংহ):

​স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় “পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প (আরআরএমইপি)”-এর অধীন হালুয়াঘাট উপজেলাধীন ১২টি ইউনিয়নের ১২টি সড়কের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে রাস্তা মেরামত কাজে মহিলা কর্মী নিয়োগের লক্ষ্যে লটারি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

​উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লটারি কার্যক্রম শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল এমপি।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সালমান ওমর রুবেল এমপি বলেন, “বর্তমান সরকার নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং গ্রামীণ অবকাঠামোর সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আরআরএমইপি প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন গ্রামের সড়ক যোগাযোগের উন্নয়ন ঘটবে, অন্যদিকে দরিদ্র নারী কর্মীদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদের পরিবারে আর্থিক স্বচ্ছলতা আসবে।” তিনি আরও বলেন, “সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে কর্মী নির্বাচন করা হয়েছে, যেন প্রকৃত সুবিধাবঞ্চিত ও যোগ্য নারীরা এই সুযোগ পান।”

​উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থ বছরে বাস্তবায়নাধীন এই প্রকল্পের মাধ্যমে এলাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও নারী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।

​অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চাকরিপ্রত্যাশী নারীরা উপস্থিত ছিলেন। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে লটারির ফলাফল ঘোষণা করা হয়।

এসময় উপন্থিতি ছিলেন,সহকারী কমিশন ( ভূমি) ও পৌর প্রশাসক জাকিয়া সুলতানা রোজি, মৎস কর্মকর্তা শতাব্দাী রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রণেষ চন্ড পন্ডিত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো: জালাল উদ্দীন সহ প্রমূখ্য।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park