শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত জেলের পরিবারের পাশে বিএনপি নেতা শামীম ন‌ওগাঁর নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা শিক্ষাবোর্ডের বিভিন্ন কর্মসূচি পালন ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৭ নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি আব্দুল আজিজ শেখ ও সম্পাদক আইনুল নিঝুম দ্বীপের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল মোতালেব প্রকাশিত সংবাদের প্রতিবাদ এমরান হোসেনের সাপাহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বিজিবি কর্তৃক রাজশাহীর মতিহার সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ০১টি মোটরসাইকেল জব্দ

  • আপডেট সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

মোঃ সোহেল রানা রাজশাহী

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা অবৈধ অনুপ্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৬ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক রাত ১৮৩০ ঘটিকার সময় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ তালাইমারী বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে মতিহার থানাধীন মিডিলচর নদীর পাড় এলাকা দিয়ে মাদক দ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবির আভিযানিক দল নদীর পাড়ে কাশবনের মধ্যে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার পর দেখতে পায় যে একজন মাদক কারবারী একটি মোটরসাইকেলে করে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে তাদের দিকে আসছে। তৎক্ষণাৎ তাকে ধরার জন্য ধাওয়া করলে মাদক কারবারীর নিকট থাকা মোটলসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক মোটর সাইকেলটি তল্লাশী করে প্লাস্টিকের পলিথিনের মধ্যে ২০০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ০১টি মোটরসাইকেল* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য এবং মোটর সাইকেল রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্টদেরকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park